...
শিরোনাম
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী ⁜ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক ⁜ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী ⁜ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী ⁜ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?" ⁜ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী ⁜ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের ⁜ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা ⁜ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ⁜ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮ ⁜ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা ⁜ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি ⁜ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ ⁜ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান ⁜ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন ⁜ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি ⁜ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ ⁜ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪ ⁜ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:22 AM

...
নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ News Image
স্টাফ রিপোর্টার
কুমিল্লা মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির গুরুত্বপূর্ণ পদে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে দায়িত্ব দেওয়ার পাঁয়তারা চলছে—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ।

অভিযোগ রয়েছে, ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটিতে কাজী নজরুল নজিরকে সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা তুষার খান রাব্বিকে সাধারণ সম্পাদক করার জন্য একটি পক্ষ প্রস্তাব দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের হয়রানি এবং পুলিশের মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ রয়েছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। তাদের প্রশ্ন, অতীতে যারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের কীভাবে কমিউনিটি পুলিশিংয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে?

স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী আরও অভিযোগ করেন, কাজী নজরুল নজির ও তুষার খান রাব্বি সাবেক যুবলীগ নেতা জি এস শহীদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তারা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।

এদিকে কমিটি আনুষ্ঠানিকভাবে গঠনের আগেই তুষার খান রাব্বি নিজেকে কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ প্রোফাইলে পরিচয় দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, ১৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের পক্ষে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর রহমান, সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন, সহসভাপতি দেলোয়ার হোসেন, মাসুম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুজন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন কাউছার এবং জেলা যুবদলের সদস্য আফজাল হোসেন নয়ন বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের বাড়িতে ঘুমাতে দেয়নি, সেই লোকগুলোকে এখন বিএনপির কিছু নামধারী নেতা কমিউনিটি পুলিশিংয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পাঁয়তারা করছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বিএনপি নেতা ফরিদ মিয়া ও নাদের আহমেদ বাপ্পি বলেন, “আওয়ামী লীগের লোকেরা বিএনপির সঙ্গে আঁতাত করে কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব নিতে চাইলে তা তৃণমূল নেতাকর্মীদের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আশা করি, কুমিল্লা জেলা ও মহানগর কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

তৃণমূল নেতাকর্মীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, রাজনৈতিক পরিচয় ও অতীত ভূমিকা যাচাই করে কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কমিটি গঠনের আগেই কেউ নিজেকে কোনো পদে আসীন হিসেবে প্রচার করলে বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে বিএনপির কয়েকজন নেতা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গেও কথা বলেছেন বলে জানান।
তবে অভিযোগের বিষয়ে কাজী নজরুল, নজির ও তুষার খান রাব্বির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...

আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...

নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...

গরুর খুরা রোগের  পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...

মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...

বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...

কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
➤ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
➤ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
➤ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
➤ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
➤ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
➤ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
➤ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা
➤ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
➤ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮
➤ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা
➤ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি
➤ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ
➤ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান
➤ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন
➤ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি
➤ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ
➤ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪
➤ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir