প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 5 Sep 2026, 12:40 AM
বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি
আবুল কালাম আজাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মো.আবুল কালাম এমপি।
এসময় তিনি বলেন - দেশের অখন্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহন করেছিলেন। তিনি পাশাপাশি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে ১৯৭৮ সালের ১সেপ্টম্বর প্রবর্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।আজ দলটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে আমরা দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি বলেন -বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা বাংলাদেশের একটি আদর্শের নাম।তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে এ আদর্শের আমানত রক্ষা করতে হবে।বিএনপি আদর্শিক রাজনৈতিক দল না হলে বিগতব১৭বছরে (দলটি) অখন্ড থাকতো না।
তিনি আরো বলেন -বিগত ১৭ বছরে দলের আদর্শের সাথে যারা বিচ্যুতি করে নাই, ক্রমান্বয়ে দল তাদেরকে মূল্যায়ন করবে।আগামী কিছু দিন পর থেকে স্থানীয় নির্বাচন গুলো শুরু হবে।বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে মনোনয়ন প্রত্যাশী একাধিক হতে পারে।তবে দল যাকে যেখানে মনোনয়ন দিবে,তার পক্ষে সকলে সমন্বিতভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
অনুষ্ঠানে অংশ নিতে উপজেলার ১১টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীরা আনন্দ মিছিল সহকারে অংশ গ্রহন করে।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন,ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী চেয়ারম্যান, এস এম মুনসুর, অধ্যাপক আলী মর্তুজা,জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী,যুবদল নেতা সালেহ আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহরুল আলম বাহার,সদস্য সচিব মোহন,ছাত্র দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী প্রমুখ।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা হাতে দলীয় ফেস্টুন, গায়ে গেঞ্জি, মাথায় কেপ পরে বিএনপি,জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও আবুল কালাম এমপি'র পক্ষে নৃত্যের তালে তালে বাঁশি,বাদ্য ও হারমনিয়াম বাজিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...