প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 8:36 AM
কারাগার থেকে বের হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
৪০ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলায় কারাদণ্ড ভোগের পর জামিনে বের হয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে আবার মামলা, উকিল নোটিশ ও পৃথক সাধারণ ডায়েরি করেছে যুবলীগ নেতা শাহ্ ইমরান মজুমদার। তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক কর্মী। শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তার প্রতারণার বিভিন্ন তথ্য গণমাধ্যমে উপস্থাপন করেন তার ভাই শাহজাহান মজুমদারসহ স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসী।
শাহ্ ইমরান মজুমদার লালমাই বড় ধর্মপুর কলেজপাড়া এলাকার মৃত আবদুস ছোবহানের ছেলে। বর্তমানে কুমিল্লার মধ্যম আশ্রাফপুর ইমরান টাওয়ারে বসবাস করে৷
শাহজাহান মজুমদারদের স্ত্রী রোকেয়া মজুমদার জানান, গত জানুয়ারি মাসের ২৯ তারিখ শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেল থেকে জামিনে বের হয়ে সে আমার স্বামীর নামে গাছ কাটা, মাটি কাটার মিথ্যা মামলা করে। ক্রয় সূত্রে আমরা এ বাড়ির মালিক সে এ বাড়ি ছাড়ার জন্য উকিল নোটিশ করে৷
আমার স্বামী ও সন্তানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে৷
যুবলীগ নেতা শাহ্ ইমরান মজুমদারের ভাই শাহজাহান মজুমদার বলেন, আমি দীর্ঘ ৩১ বসার প্রবাসে ছিলাম। পরিবারের জন্য টাকা পয়সা তার নিকট পাঠিয়েছি। দেশে এসে যখন হিসাব চাইলাম, সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার শুরু করে। তার দল ক্ষমতায় ছিলো। তার শ্বশুর বাড়ি কোর্টের পাশে। সে নিজে আইনজীবীর সহকারী। এ ধারাবাহিকতায় আমার নামে ৯টি মামলা দেয়৷ এ গ্রামের কমপক্ষে ১৩-১৪ জন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। যে আমার পক্ষে স্বাক্ষী দেয়, তাকে মামলা করে। হুমকি দেয় হয়রানি করে। আমরা এ হয়রানির থেকে বাঁচাতে চাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় মেমাবর জাফর হোসেন, সাবেক মেম্বার আব্দুর রহিম, গ্রাম সরদার নবীর হোসেন, গ্রাম সরদার ওহিদুর রহমান, গ্রাম সরদার বিল্লাল,
গ্রাম সরদার মোস্তফা মিয়া, সদর দক্ষিণ বিএনপি নেতা সেলিম আহমেদ, বিএনপি উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সমাজসেবক শামসুল হকসহ বড় ধর্মপুর গ্রামের ২৫-৩০জন নারী উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা শাহ্ ইমরান মজুমদারকে একাধিক কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন স্বপন জানান, শাহ্ ইমরান মজুমদার নিজেকে বিজ্ঞ আইনজীবী পরিচয় প্রদান করতেন। আইনজীবী পরিচয়ে গ্রামের মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেন। তার আইনী কোন বৈধ সনদ নেই। বিষয়টি আমি বিজ্ঞবিচারের নিকট উপস্থাপন করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...