প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 8:41 AM
জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতা অর্জন করলে কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবেনা-এমপি আবুল কালাম
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ-লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসভার জিপিএ -৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে উপজেলা প্রশাসনের উদ্যেগে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শনিবার (৫সেপ্টেম্বর) আয়োজিত
সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম এমপি।
এসময় তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত । তাই আজকের উন্নত বিশ্বের সু-নাগরিক হতে হলে আমাদেরকে, জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতায় এগিয়ে যেতে হবে।
তিনি বলেন -এ বছরের এসএসসি পরীক্ষায় তোমরা যারা জিপিএ-৫ পেয়েছো,তোমাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের আগামী দিনের শিক্ষা ও পথচলায় তোমাদের জন্য আমার সকল ধরনের সহযোগিতা থাকবে । মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজকের আয়োজন তোমাদের জন্য আগামী দিনের উৎস হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন -বর্তমান প্রযুক্তির বিশ্বে জ্ঞান বিজ্ঞান অর্জনের পাশাপাশি তোমরা দক্ষতা অর্জন করলেই পৃথিবীর কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবেনা।পরে তিনি জিপিএ ৫ প্রাপ্ত ২৬৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা সহকারী ভূমি কমিশনার(ভূমি) মিলন চাকমা,লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার লাইলি,মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইলিয়াস পাটোয়ারী,লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান, লাকসাম উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল হাশেম মানু,লাকসাম উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মশু, মনোহরগঞ্জ সরকারি উচ্চ ও কলেজ অধ্যক্ষ মোঃ আবদুল মতিন,বিএন হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস আক্তার।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীর সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকারবিনিময়ে অন্যের কাছ...
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
আয়েশা আক্তারকুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ র...
অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলতে পূজামণ্ডপের...
ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের ডিকে হাসপাতাল মিলনায়তনে ডিকে হ...
ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অন...
মো. আনোয়ারুল ইসলাম।।ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমি...
মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে নারীসংক্রান্ত বিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মাসু...