...
শিরোনাম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ⁜ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত ⁜ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত ⁜ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর! ⁜ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার ⁜ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ! ⁜ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ⁜ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ⁜ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি ⁜ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ ⁜ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী ⁜ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি ⁜ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:30 AM

...
মুরাদনগরে ভাইরাস জ্বরের প্রকোপ News Image

বেলাল উদ্দিন আহাম্মদ

কুমিল্লার মুরাদনগর উপজেলায়  প্রায় প্রতি ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে ভাইরাস জ্বর। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্ত হচ্ছে ছোট-বড় সবাই। তবে বেশি আক্রন্ত হচ্ছে শিশুরা। পরিবারের একজন আক্রান্ত হলে ধীরে ধীরে অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছে। জ্বরের সঙ্গে শরীরে প্রচ- ব্যথাসহ দেখা দিচ্ছে নানা উপসর্গ। বিশেষ করে শিশু, বয়স্ক, শ্বাসকষ্টজনিত রোগী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বহির্বিভাগে ৬৫০-৭০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত হওয়া অসংখ্য রোগী হাসপাতালে বেড না পাওয়ায় অনেকেই হাসপাতালের মেঝেতে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন আবার অনেকেই বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল শনিবার সরেজমিনে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগ বহির্বিভাগের সামনে দীর্ঘ লাইন। ভাইরাস জ্বরে আক্রান্ত অনেক শিশুকে চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে এসেছেন অভিভাবকরা। পাশাপাশি বয়স্কদেরকেও নিয়ে এসেছে পরিবারের লোকজন। বিশেষ করে শিশু ডাক্তারের চেম্বারের বাহিরে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রতিদিন ১৭০-১৮০ জন শিশু রোগীর চিকিৎসা দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন। জরুরি বিভাগে আসা শিশুদের পরিস্থিতি বুঝে ভর্তি দেয়া হচ্ছে। অন্যদিকে ১৮ শয্যার শিশু ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। পুরুষ মহিলা ওয়ার্ডে গিয়েও দেখা যায় একই চিত্র। শয্যা না পেয়ে মেঝেতে বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগীরা। রোগীদের অধিকাংশই ভাইরাস জ্বর, নিউমোনিয়া ডায়রিয়ায় আক্রান্ত।

শিশু ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা জানান, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে ১৮ শয্যার বিপরীতে ভর্তি হয়েছে ২৫ জন। এরমধ্যে বেশিরভাগ শিশুই জ্বর, সর্দি, কাশি, নিমোনিয়া ডায়ারিয়ায় আক্রান্ত। মহিলা পুরুষ ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা জানান, মহিলা ওয়ার্ডে ১৭ শয্যার বিপরীতে ভর্তি হয়েছে ৩৮ জন এবং পুরুষ ওয়ার্ডে ১৫ শয্যার বিপরীতে ভর্তি হয়েছে ৩১ জন। ধারন ক্ষমতার চেয়েও বেশী রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে।

এক বছরের বাচ্চাকে নিয়ে বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে ভুবনঘর গ্রামের শারমিন আক্তার বলেন, গত ছয় দিন ধরে বাচ্চার জ্বর-ঠান্ডা। ফার্মেসি থেকে ঔষধ খাইয়েছি। সুস্থ না হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে।

১০ মাস বয়সী শিশুকে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা নিমাই কান্দি গ্রামের সাথী আক্তার বলেন, তিন দিন ধরে বাচ্চার জ্বর ঠান্ডা কাশি। এখন ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করতেছি।

শুশুন্ডা গ্রাম থেকে তিন বছরের শিশু সন্তান আজমাইনকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছেন পিতা সোহেল মিয়া। তিনি বলেন, তিন দিন পূর্বে জ্বর দেখা দিয়েছে। বাসায় বাচ্চাকে প্যারাসিটামল সিরাপ খাইয়েছি। জ্বর কমানোর জন্য ডোজও ব্যবহার করেছি। কিন্তু এখনো সুস্থ হয়নি। দিনে ভালো থাকলেও রাতে জ্বর আসে। সেজন্য ডাক্তার দেখাতে নিয়ে আসলাম।

তিন বছরের ছেলে জুনায়েদকে নিয়ে দুই দিন আগে হাসপাতালে ভর্তি  হয়েছেন পুড়াকান্দি গ্রামের নুরজাহান বেগম। কথা হলে তিনি জানান, তার ছেলে কিছুদিন ধরে জ্বর, বমি পাতলা পায়খানায় ভুগছিল। হাসপাতালে আনার পর ডাক্তার ভর্তি দিয়েছেন।

মহিলা ওয়ার্ডে ভর্তি মাধবপুর গ্রামের নাসিমা আক্তার (৩০) বলেন, প্রথমে জ্বর আসে। পরে শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে আবহাওয়া পরিবর্তন বিভিন্ন কারনে ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে বেশি। আক্রন্তদের মধ্যে শিশু বয়ষ্কদের সংখ্যাই বেশি। হাসপাতালের বহির্বিভাগ জরুরি বিভাগে আসা শিশুদের বেশিরভাগই জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া এবং ডায়রিয়ায় ভুগছে। তিনি পরামর্শ দিয়ে বলেন, গরমে শিশু বয়ষ্করা ঘেমে শরীর ভিজে যায়। এসময় ভেতজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। শিশুদেরকে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। ঘরের ভিতর যেন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। পরিবারের কেউ অসুস্থ হলে শিশুদেরকে দূরে রাখতে হবে। বাহিরে বের হলে শিশু থেকে বয়ষ্ক সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে। পর্যাপ্ত পরিমানে পানি পান করতে হবে। পানির পাশাপাশি নরম তরল খাবার বেশি বেশি খাওয়াতে হবে। তিনি আরো বলেন, এসময়টাতে নবজাতকরা বেশি ঝুকিতে থাকে। এর মধ্যে যারা জ্বর-ঠান্ডা-কাশিতে ভুগে তারা শুরুতেই সিভিয়ার মাত্রায় পৌছে যায়। তাই নবজাতকের ব্যপারে খুব সচেতন থাকতে হবে। মায়েরা নবজাতকদেরকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। মায়েরা যেন অসুস্থ না হয় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। শিশুরা অসুস্থ হলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, এখন বর্ষাকাল এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে মানুষের এই ভাইরাস জ্বরের রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন জরুরী বিভাগ বহির্বিভাগে শত শত রোগী আসছেন। রোগীদের বেশিরভাগ ভাইরাস জনিত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। এদের মধ্যে শিশু বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। জরুরি বিভাগে আসা রোগীদের পরিস্থিতি বুঝে ভর্তি এবং বহির্বিভাগের রোগীদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি হলেও আমরা সর্বাত্মকভাবে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...

সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...

রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...

বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...

বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...

মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...

বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...

এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!

আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
➤ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
➤ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
➤ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
➤ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার
➤ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ!
➤ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
➤ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
➤ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি
➤ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ
➤ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী
➤ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি
➤ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir