প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:29 AM
মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের যোগদান
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহান যোগদান করেন। বুধবার (৯সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পালন শুরু করেন।এর আগে তিনি মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বিকালে দায়িত্ব বুঝে নেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিলন চাকমা।এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগন।
জানা যায়,মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান ৩৮তম বিসিএস ক্যাডারে যোগদান করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কিশোরগঞ্জ উপজেলার পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি ব্রাম্মণবাড়িয়া জেলায়।
মনোহরগঞ্জ উপজেলার ২৪তম নির্বাহী অফিসার হিসাবে রিফাত জাহান যোগদানের পর সাংবাদিকদের বলেন -সরকার আমাকে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করবো স্থানীয় সাংসদ, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে একটা মডেল উপজেলায় পরিণত করতে। এছাড়াও তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...