প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2026, 8:58 AM
কুমিল্লা সদর দক্ষিণের দুই ইউনিয়ন একীভূত, নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়নকে একীভূত করে নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নটিতে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থাকবে।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৪ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ পুনর্গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জেলা প্রশাসনের প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত গলিয়ারা ইউনিয়নের মোট আয়তন ২৯ দশমিক ৯৬ বর্গকিলোমিটার। এর মধ্যে প্রায় ৫ হাজার ৯২১ একর জমি রয়েছে। নতুন ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪ হাজার ৪৬৫ জন। নতুন ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডের আওতায় বিভিন্ন মৌজা ও গ্রাম রাখা হয়েছে। এর মধ্যে কদমতলী, কোমল্লা, মনোহরপুর, মান্দারী, রামচন্দ্রপুর, সুর্যনগর, জঙ্গলপুর, একবালিয়া, দলকুইয়া, কনেশতলা, জয়পুর, শশীরপাড়, দক্ষিণ রামপুর, পাহাড়পুর, বাড়াইপুর, যশপুর, শুভপুর, শিবতলী, দক্ষিণ নোয়াপাড়া, রাজাপুর, রাজমঙ্গলপুর, সাজনগর, কুন্দেরপাড়া, কৃষ্ণপুর, ডুলিপাড়া, মুরতলী, মণিপুর, উত্তর রামপুর, ধনালেজোড়া, নিশিতপুর, নোয়াপাড়া, কুলারামপুর, মধ্যম রাজাপুর, শোভারামপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়নকে একীভূত করে নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি পরবর্তী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন থেকে কার্যকর হবে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন,
প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ইউনিয়নের প্রশাসনিক কাঠামো নির্ধারণ করা হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন সীমানা ও ওয়ার্ড কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...