প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Sep 2026, 10:06 AM
আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস
মনোহরগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক পেশাদার গলফ অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরতে মিশর যাচ্ছেন কুমিল্লার কৃতিসন্তান পেশাদার গলফার আফশান আনিস। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের (অউঞ) অধীনে মিশরে আয়োজিত দুটি ব্যাক-টু-ব্যাক আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।উক্ত প্রতিযোগিতায় বিশ্বের ৪০টি দেশ অংশ নিবেন। আফশান আনিস খেলাধুলার পাশাপাশি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কুমিল্লা মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি ফ্লাইটে বিমান যোগে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
মিশরের কায়রোতে গধফরহধঃু এড়ষভ ঈষঁন-এ আগামী ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঊমুঢ়ঃ এড়ষভ ঝবৎরবং ১৩ এবং ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ঊমুঢ়ঃ এড়ষভ ঝবৎরবং ১৪। দুটি টুর্নামেন্টের প্রতিটিতে প্রাইজমানি থাকছে ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টির বেশি দেশের পেশাদার ও উদীয়মান গলফার এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন।
বাংলাদেশের পেশাদার গলফার আফশান আনিস এই দুই টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করবেন। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক গলফে ফেরার পথে মিশরের এই দুটি টুর্নামেন্ট তাঁর জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
পেশাদার গলফের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় আফশান আনিস বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কুমিল্লা মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক গলফের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাকে সম্মানের উল্লেখ করে আফশান আনিস দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। দেশের জন্য সম্মানজনক ফলাফল অর্জন এবং বিশ্ব গলফ অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও বিস্তৃত করাই তাঁর লক্ষ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...