প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:07 AM
হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি মণিপুর এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হয়রানি, সম্পত্তি দখলের চেষ্টা, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেল করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগকারী গোলাম মোস্তফা জানান, মণিপুর মৌজায় তার ও পরিবারের ভোগদখলীয় সম্পত্তি নিয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ, সীমানা বেড়া ভাঙচুর এবং বাড়ির সামনে ময়লা ফেলার মতো কর্মকাণ্ড করে আসছেন।
গোলাম মোস্তফার আরও অভিযোগ, এসবের প্রতিবাদ করলে তাকে ও তার মাকে গালাগাল, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন বলেও জানান।
অভিযোগপত্রে তিনি লিটন, রফিক ও কোহিনুর বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগকারী বলেন, বিরোধের কারণে বর্তমানে তিনি ও তার মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি কোনো সংঘাত চান না উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...