প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:08 AM
ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসাসের আহ্বায়ক মো. ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব মো. জালাল হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি মো. মহসিন কবির সরকার, দপ্তর সম্পাদক মো. হেদায়েত উল্লাহ সর্দার, ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সার্জেন্ট শফিকুল ইসলাম এবং ওলামা দলের সভাপতি আবদুল হান্নান।
বক্তারা বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি জাসাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে জাসাসের নেতৃবৃন্দ কাজ করেছেন।
তাঁরা আরও বলেন, আগামী দিনে বিএনপির সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নবগঠিত জাসাস কমিটির নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেবেন। একই সঙ্গে বিএনপি এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জাসাস উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল আলম মিথুন, মো. দুলাল আহাম্মদ, মো. আবু কাউছার সরকার, সুমন মাস্টার, মো. আলাউদ্দিন, মো. আরিফুল ইসলাম, রিতা দেওয়ান, জহিরুল ইসলাম, মো. গাজী ইস্রাফিল, মো. জাহাঙ্গীর আলম, মো. রাসেল আহমেদ, মো. জাহের মিয়া, বাসির আহমেদ, কাউছার আলম, মাহবুবুর রহমান ও পলাশ ভূঁইয়াসহ জাসাসের উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...