প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 20 Sep 2026, 8:06 PM
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
এফএনএস বিদেশ :
মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মসজিদে সরাসরি প্রবেশ না করলেও তিনি সেখানকার ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করেন। এ সময় নেতানিয়াহুর সঙ্গে আরও কয়েক হাজার ইসরায়েলি ইহুদি ছিলেন। বার্তা সংস্থা আনাদোলু গতকাল রোববার জানিয়েছে, নেতানিয়াহু ছাড়াও তার সরকারের অন্যান্য মন্ত্রীরাও আল-আকসা প্রাঙ্গণে গিয়েছিলেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা বলেছে, আল-আকসা মসজিদ মুসলিমদের। এখানে ইহুদিরা নিজেদের অধিকার চাপিয়ে দিতে পারে না। আল-আকসা মসজিদের ওয়েস্টার্ন ওয়ালকে ইহুদিরা পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। তাদের ধর্মীয় অনুষ্ঠান ইয়ুম কিপ্পুর উপলক্ষ্যে অনেক ইহুদি সেখানে জড়ো হন। নেতানিয়াহুও এ উপলক্ষ্যে সেখানে যান। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওয়েস্টার্ন ওয়াল আল-আকসা মসজিদেরই অংশ। বলা হয়, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর বাহন বুরাক এখানেই বাঁধা হয়েছিল। নেতানিয়াহু ওয়েস্টার্ন ওয়ালে তার প্রার্থনায় গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের সেনাবাহিনীর মঙ্গল কামনা করেন। এছাড়া ইসরায়েলিদের তিনি ইহুদি নতুন বর্ষের শুভেচ্ছা জানান। ইহুদিদের তথ্য অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ১৯ অব্দে হ্যারড দ্য গ্রেট দ্বিতীয় মাউন্ট টেম্পল নির্মাণ করেছিলেন। কিন্তু ৭০ খ্রিষ্টাব্দে রোমানরা এটি ধ্বংস করে দেয়। কিন্তু ওই টেম্পলের ওয়েস্টার্ন ওয়ালটি অক্ষত ছিল। নিজেদের টেম্পল ধ্বংসের জন্য ইহুদিরা এখনো এই ওয়েস্টার্ন ওয়ালে এসে কান্নাকাটি করেন। তবে এসব এখন আল-আকসার সঙ্গে যুক্ত। অতীতে ইহুদিদের আল-আকসা প্রাঙ্গণে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ২০০৩ সালের পর থেকে ইসরায়েলিদের অবাধে আল-আকসায় প্রবেশের সুযোগ দিচ্ছে। সূত্র: আনাদোলু
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...