প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 20 Sep 2026, 8:07 PM
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
এফএনএস বিদেশ :
উত্তর কোরিয়া সমুদ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। গতকাল রোববার নিক্ষেপের পরপরই ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়ে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ বলে নিশ্চিত করেছে। পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে সাগরে পড়ে গেছে। এর আগে গত সপ্তাহে পূর্ব সাগরের দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। পরে উত্তর কোরিয়া জানায়, এটি ছিল যৌথ ফায়ার-পাওয়ার মহড়ার অংশ। চলতি সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার পারমাণবিক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেশটি। সম্প্রতি উত্তর কোরিয়াকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান পাঁচ দিনের যৌথ সামুদ্রিক মহড়া শেষ করেছে। ‘ফ্রিডম এজ’ নামের ওই মহড়াকে পিয়ংইয়ং হুমকি হিসেবে আখ্যায়িত করে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম সং গি শক্তির দৃষ্টিকোণ থেকে ‘কঠোর ও পাল্টা ব্যবস্থা’ নেওয়ার সক্ষমতার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা বিষয়টি সম্পর্কে অবগত। তবে প্রাথমিক মূল্যায়নে এসব নিক্ষেপ যুক্তরাষ্ট্রের সেনা, ভূখণ্ড বা মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেনি বলে জানিয়েছিল ওয়াশিংটন। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে চলতি বছর বৈঠকের আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়াও কমিয়ে আনা হয়েছে। সূত্র: উইয়ন নিউজ
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...