প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2026, 8:26 AM
বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে মানববন্ধনের লক্ষ্যে জরুরি আলোচনা সভা গতকাল ২৫ সেপ্টেম্বর কিংবাজেহুরা ঈদ গা ময়দানে অনুষ্ঠিত হয়। (অব.)পুলিশ মো: ছাফর আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসেন। গোমতীন নদীর পূর্ব ও পশ্চিমপাড়া সর্বস্তরের জনগণের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাে: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও এপিপি জজ কোর্ট এড. এরশাদুল হক,ষোলনল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল হক মাস্টার, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সবুজ,চেয়ারম্যান প্রার্থী সহীদ হোসেন, ময়নামতি প্রেস ক্লাব সভাপতি সোহেব আক্তার শান্ত, মাসুদুর রহমান, আবির ফারুক, সাংবাদিক আলমগীর হোসেন,মোঃ হুময়ায়ুন কবির,এনামুল হক, ভূঁইয়া,আনোয়ার হোসেন,মো: মনির হোসেন, কামাল হোসেন, আল মামুন। সার্বিক দায়িত্বে ছিলেন মো: রাসেল জজকোর্ট, মো: বিল্লাল প্রবাসী, মো: জসিম,ফরহাদুজ্জামান রনি, ইঞ্জিনিয়ার নাজমুল হাসান ও সিজান ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ঐতিহ্যবাহী নানুয়ার বাজার খেয়াঘাট এলাকা দিয়ে ব্রীজ নির্মাণের দাবী দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলশ্রুতিতে কুমিল্লা -৫ বর্তমান সংসদ সদস্য হাজী মো: জসিম উদ্দিন ও উক্ত কিংবাজেহুরা ঈদগা মাঠে এক নির্বাচনী সভায় হাজারো জনতার মাঝে নানুয়ার সংলগ্ন স্থানে ব্রীজ নির্মাণের আশ্বাস প্রদান করেন। যে ব্রীজ নির্মাণ হলে উপজেলার মোকাম, ময়নামতি ভারেল্লা ইউনিয়নের হাজার হাজার জনগণ বুড়িচং উপজেলা সহ দেশের অন্যান্য স্থানে খুব সহজে যানজট মুক্তভাবে যাতায়াত করতে পারবে। তাই জনগণ এখন ভাংতি ময়নামতি ব্রীজ নির্মাণের পাশাপাশি কিং বাজেহুরা ময়নামতি নানুয়ার বাজার নামক স্থানে আরেকটি ব্রীজ নির্মাণের যৌক্তিক জোর দাবী জানান। দাবী না মানলে এতদ অঞ্চলের লোকজন অতি শীঘ্রই ঢাকা কুমিল্লা মহাসড়কে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...