প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2026, 8:28 AM
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
সাদিক মামুন
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমকর্মীদের পেশাগত ব্যস্ততার মাঝে নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সুযোগ করে দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি। ক্যাম্পে সাংবাদিকদের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হৃদরোগের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ বা ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। এতে চিকিৎসাসেবা প্রদানে আরও অংশ নেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
এদিকে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, সাংবাদিকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশ ও জাতির কল্যাণে সংবাদ সংগ্রহ করেন। প্রতিনিয়ত প্রচণ্ড মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপনের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় পান না। বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের হৃদরোগের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা চাই, আমাদের ফ্রন্টলাইনার সাংবাদিক ভাইয়েরা সুস্থ হৃদযন্ত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যান।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাদিক হোসেন মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হার্টকেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সদস্য ডাক্তার রেজাউল করিম, কোষাধক্ষ্য কমরেড আনোয়ার হোসেন, সাংবাদিক খায়রুল আহসান মানিক, ইনার হুইল ক্লাবের সভাপতি এডভোকেট তাসলিমা বেগম প্রমুখ।
ফ্রি হার্ট ক্যাম্পে ক্যাম্পে কুমিল্লা প্রেস ক্লাবের সদস্যরা বিনামূল্যে ইসিজি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ হৃদরোগ সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সাংবাদিকদের জন্য এমন মানবিক ও কল্যাণমুখী আয়োজন করায় হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমিল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...