...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2026, 8:31 AM

...
চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে আত্মহত্যা ও পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ দুইজন নিহত

হয়েছে। নিহতরা হলো: অজ্ঞাতনামা কাভার্ডভ্যান চালক মাজহারুল ইসলাম সাইমুন (৪০) ও

উপজেলার চিওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর ধোড়করা পূর্বপাড়া গোপালনগর গ্রামের মোস্তফা

জাহাঙ্গীর সোহাগ এর স্ত্রী, দুই সন্তানের জননী মমতাজ আক্তার রুনা (৩৫)। সংবাদ পেয়ে পুলিশ

ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর

করেছে বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের জগন্নাথদীঘি সংলগ্ন জামে মসজিদের

বিপরীত পাশে ঢাকাগামী একটি চলন্ত কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১২-৫৬১৩) অপর একটি

দ্রুতগতির কাভার্ডভ্যান (চট্ট-মেট্রো-ট-১২-০৯২৯) নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে

ধাক্কা দিলে সামনের কাভার্ডভ্যান চালক মাজহারুল ইসলাম সাইমুন গুরুতর আহত হন। এ সময়

পেছনের কাভার্ডভ্যান চালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে মিয়াবাজার

হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় চালক

মাজহারুলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত

চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের লাশ থানায় নেওয়া হয় এবং পরিচয় সনাক্ত ও

আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে পারিবাহিক কলহের জেরে মমতাজ আক্তার রুনা (৩৫) স্বামীর বাড়ি উপজেলার চিওড়া

ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর ধোড়করা পূর্বপাড়া গোপালনগর গ্রামে সকাল অনুমান ১০টায়

গলায় ওড়না পেছিয়ে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত রুনা

চৌদ্দগ্রাম পৌর এলাকার জয়ন্তীনগর গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী মোস্তফা

জাহাঙ্গীর সোহাগ আল-আরাফাহ ব্যাংকের নিরাপত্তাকর্মী বলে জানা গেছে। দাম্পত্য জীবনে

তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার

করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। আইনী

প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, সকালের নাস্তা তৈরিতে দেরি হওয়াকে কেন্দ্র করে রুনার সাথে তার শ্বাশুড়ী

ফাতেমা বেগম (৯০) এর বাগবিতন্ডা ঘটনা ঘটে। এর জেরে রুনা রাগে-ক্ষোভে নিজ শয়নকক্ষের

ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান,

সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর

করা হয়েছে।

এমরান হোসেন বাপ্পি



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir