প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2026, 8:29 AM
মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক,
মিশু টিচিং হোম এর আয়োজনে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী
শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
অডিটোরিয়ামে কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রসাশক ও মানবিক
সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো; ইউসুফ মোল্লা টিপু, বিশেষ অতিথি
ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: আরিফ মোর্শেদ, বাংলাদেশ কৃষি
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জয়নাল আবেদীন রনি।
মিশু টিচিং হোম এর পরিচালক মো: ওমর ফারুক মিশুর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন
থেকে তেলোয়াত ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গিতের পর বক্তব্য রাখেন ২০২৬ সালে এসএসসি পরীক্ষায়
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সামিয়া তাবাসুমও আবির হোসেন।
ইউসুফ মোল্লা টিপু বলেন, তোমরা যারা ভালো ফলাফল করেছ আগামী দিনে এ ধারাবাহিকতা
ধরে রাখতে হবে, শুধুমাত্র জিপিএ-৫ পেলে হবে না, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে,
স্বপ্ন দেখতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী। উচ্চমাধ্যমিকের শিক্ষা জীবন খুবই গুরুত্বপূর্ণ,
এই স্তরের ফলাফলের উপর নির্ভল করে উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ।
ডা. আরিফ মোর্শেদ বলেন, আমরা উচ্চশিক্ষার প্রসার ঘটাতে পেরেছি, কিন্তু সেই শিক্ষাকে
কাক্সিক্ষত গুণগত মানে রূপান্তর করার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। উন্নত দেশগুলোর ধারে কাছে নেই
আমাদের শিক্ষার মান। এমনকি সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের
বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে পিছিয়ে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, একজন মানুষের অস্তিত্ব টিকে থাকার জন্য প্রয়োজন সু-শিক্ষা,
পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। বর্তমানে প্রতিযোগিমূলক বিশ্বে
কর্মক্ষেত্র কমে এসেছে বলে সবসময়ই ক্যারিয়ার নিয়ে এখন থেকে ভাবতে হবে।
অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে
ক্রেষ্ট প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...