প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Sep 2026, 8:47 AM
কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
আয়েশা আক্তার
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বসন্তপুরে একটি আমগাছের নিচে লেবুগাছের ঝোপঝাড়ের ভেতরে মুরগির খোঁয়াড়ের নিচে রুমালে বিশেষ কৌশলে রাখা অবস্থায় পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা অনুযায়ী সেগুলো জব্দ করা হয়।
পুলিশের দাবি, গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে বসন্তপুর এলাকায় সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী দেলোয়ারের বসতঘরে প্রবেশ করে কয়েকজন তার স্ত্রী রোকসানা আক্তারের বাম পায়ে গুলি করে পালিয়ে যায়। উদ্ধার হওয়া পিস্তলটি ওই ঘটনায় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে অস্ত্রটি ওই ঘটনায় ব্যবহার করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
পুলিশ আরও জানায়, ওই ঘটনায় সন্দেহভাজন পারভেজ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি গুলি করার ঘটনায় শনাক্ত হওয়া আসামি জহিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর শরীফ ইবনে আলম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...