প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Sep 2026, 8:48 AM
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের রাজস্ব সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহসহ জেলার ১৮ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্মেলনে উপজেলার রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মাঠপর্যায়ে রাজস্ব কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আকতার রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।সম্মেলনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১৮ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...