...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Sep 2026, 8:49 AM

...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের News Image

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ১ হাজার ৬২০ জন এবং নারী ৮২০ জন।২৮ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের ওপর তৈরি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির সম্মানিত চেয়ারম্যান ও কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভায় কমিটির কার্যক্রম ও বিভিন্ন সেবা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রি-কেইস পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমে পারিবারিক, দেওয়ানী ও ফৌজদারী বিভিন্ন বিরোধ নিয়ে আবেদন করা হয়। এসব আবেদনের একটি উল্লেখযোগ্য অংশ মধ্যস্থতা ও আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

এ সময়ে আইনগত সহায়তা পাওয়ার জন্য মোট ২২৮টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্যে দেওয়ানী মোকদ্দমার জন্য ১৭৩টি, ফৌজদারী মামলার জন্য ৩৫টি এবং পারিবারিক মোকদ্দমার জন্য ২০টি আবেদন রয়েছে।মধ্যস্থতায় আদায় ১ কোটি ৩২ লাখ ৮২ হাজার ৮৫০ টাকালিগ্যাল এইডের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মাধ্যমে দেনমোহর, ভরণপোষণ ও অন্যান্য পাওনা বাবদ মোট ১ কোটি ৩২ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা আদায় করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো আদালতে দীর্ঘ সময় মামলা পরিচালনার পাশাপাশি আর্থিক ব্যয়ের চাপ থেকেও অনেক ক্ষেত্রে মুক্তি পাচ্ছেন।পোস্ট-কেইস পর্যায়েও এডিআর কার্যক্রমএকই সময়ে পোস্ট-কেইস পর্যায়েও বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতিবেদনে পারিবারিক, দেওয়ানী ও ফৌজদারী বিরোধের আবেদন, আপোষ-মীমাংসার উদ্যোগ এবং নিষ্পত্তির তথ্য তুলে ধরা হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির কর্মকর্তারা জানান, আইনগত সহায়তা কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল ও আইনগত সহায়তা প্রয়োজন এমন মানুষের কাছে বিনামূল্যে বা সহজলভ্য আইনি সেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দ্রুত বিরোধ মীমাংসার সুযোগ সৃষ্টি করা।লিগ্যাল এইডের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির সুযোগ সহজ করার পাশাপাশি আদালতে মামলার চাপ কমাতেও সহায়ক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের রাজস্ব সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir