...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Sep 2026, 8:54 AM

...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ News Image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে মুকবুল হোসেন গুড্ডু  (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (২৭ সেপ্টেম্বর)  রোববার দুপুরের দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের  মিরপুর এলাকায় তিতাস নদীর পানির তলদেশ থেকে নৌকার সঙ্গে লোহার এঙ্গেল ও রশি দিয়ে  বাঁধা অবস্থায় বাঞ্ছারামপুর মডেল থানার সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করেন নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের সদস্যরা।

মুকবুল হোসেন উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মৃত মোহন মিয়া ব্যপারীর ছেলে ও পাঠামারা গ্রামের বাসিন্দা।তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  তিনি তিতাস নদীতে বালু উত্তোলনের একটি ড্রেজার ব্যবসার অংশীদার ছিলেন।

মুকবলের বড় ভাই বাবুল মেম্বার,স্থানীয় বাসিন্দারা জানায়,  গত মঙ্গলবার রাত ১০টার পর ড্রেজার থেকে নিখোঁজ হন মুকবুল। এরপর স্বজন ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় ২২ সেপ্টেম্বর  বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে একই এলাকায় রুবেল মিয়া নামে আরও একজন নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে শনিবার রাত ১০টার দিকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। অসুস্থ অবস্থায় রুবেল মিয়াকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।রুবেল মিয়া মুকবলের ব্যবসায়িক পার্টনার ছিল। 

মুকবুলের সন্ধান না পাওয়ায় পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল রোববার সকাল ৮টা থেকে মিরপুর এলাকায় তিতাস নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায়  পাঁচ ঘণ্টা তল্লাশির পর দুপুরে দিকে নদীর পানির তলদেশে নৌকার সঙ্গে লোহার এঙ্গেল দিয়ে বাঁধা অবস্থায় মুকবুলের মরদেহের সন্ধান পান ডুবুরিরা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে ডুবুরি আশিক মাহমুদ ও দেলোয়ার হোসাইন উদ্ধার অভিযানে অংশ নেন।বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন  বলেন, ‘মিরপুর এলাকায় তিতাস নদীতে একজনের মরদেহ থাকতে পারে—মডেল থানার এমন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা থেকে তল্লাশি শুরু করি। দুপুর দেড়টার দিকে পানির তলদেশ থেকে নৌকার সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।’

বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আবু সাঈদ বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুকবুল কীভাবে নিখোঁজ হন এবং নৌকার সঙ্গে কীভাবে তাঁর মরদেহ বাঁধা অবস্থায় পাওয়া গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের রাজস্ব সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir