প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2026, 8:22 AM
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”
জেলা প্রশাসন, কুমিল্লা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র
অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লার উদ্যোগে
আন্তর্র্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ
প্রতিবেদন অবহিত করা হয়। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর প্রবীর কুমার দত্তের
সঞ্চালনা ও সনাক কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজী আকতার, জেলা প্রশাসক,
কুমিল্লা। সভায় ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন অবহিত করেন সনাক কুমিল্লার সদস্য
বিধান চন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল ন্যায্য সেবা ও অধিকার প্রাপ্তির পথ
সুগম করার পাশাপাশি রাষ্ট্রকাঠামোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অপরিহার্য
উপাদান তথ্য। তথ্যের অবাধ প্রবাহ জনগণকে ক্ষমতায়িত করে এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের
সহায়ক ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে ডিজিটাল যুগে সঠিক তথ্যের অবারিত প্রবাহ
বাধাগ্রস্থ হলে অধিকাংশ ক্ষেত্রে ভুয়া, মিথ্যা, বানোয়াট ও গুজবসহ অপ্রাসঙ্গিক তথ্যের
উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহার ঘটে, যা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য
বহুমাত্রিক কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউনেস্কো এ বছর আন্তর্জাতিক সার্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস বা
‘‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’’—এর মূলভাব নির্ধারণ করেছে
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”।
টিআইবি ও সনাক মনে করে, সঠিক, বিশ্বাসযোগ্য ও সময়োপযোগী তথ্যের অবাধ প্রবাহ
যেমন গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি, তেমনি অপতথ্য, গুজব ও
ভুয়াতথ্য নিয়ন্ত্রণের অন্যতম উপায়। অর্থাৎ নির্ভরযোগ্য তথ্যে প্রবেশগম্যতা, বিশেষ করে
স্বপ্রণোদিত তথ্য প্রকাশের মাধ্যমে তথ্য-বিশৃঙ্খলা মোকাবেলার পাশাপাশি কার্যকর
জনঅংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। সভায় অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, বৈশ্বিক পরিস্থিতি থেকে
বাংলাদেশ বিচ্ছিন্ন নয়। দেশে অপতথ্য ছড়ানোর প্রবণতাও নতুন নয়, তবে কৃত্রিম
বুদ্ধিমত্তার সহজলভ্যতা ও অপব্যবহারের ফলে অপতথ্যের বিস্তার মহামারি আকার ধারণ করেছে। এসব
তথ্য বিভ্রাট সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সামগ্রিক আইন-
শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে তথ্য বিভ্রাট
মোকাবেলায় ভুয়া তথ্য খণ্ডনের পাশাপাশি নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্যের সহজপ্রাপ্যতার
অভাব এবং সরকারি সেবাখাত ও অন্যান্য জনস্বার্থসংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বপ্রণোদিত তথ্য
প্রকাশের ঘাটতি রয়েছে। ২০০৯ এর তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য হল তথ্যের অবাধ প্রবাহ
এবং জনগণের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের মাধ্যমে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক
জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। জনগণ রাষ্ট্রের সব কর্তৃপক্ষের ওপর এই আইন প্রয়োগ করতে
পারে। সভায় তিনি কুমিল্লা জেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে তথ্যের
অবাধ প্রবাহ নিশ্চিতকরার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...