প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 29 Sep 2026, 8:54 AM
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
মো.জাকির হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর সফল উপলক্ষ্যে বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোকাম ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে নিমসার বাজারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মোকাম ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার বিকালে নিমসার বাজারে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ শরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন চেয়ারম্যান এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরু রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সেলিম, মোকাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরু রহমান,মোকাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইউনিছ, বিল্লাল হোসেন ও মোঃ দুলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আগামী ১লা অক্টোবরের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে, অনুষ্ঠান ও পথসভাকে সর্বাত্মকভাবে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রস্তুতি গ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...