প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2026, 9:00 AM
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোট
কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাতিয়া নদীর শাখা খালের উপর দু‘টি সেতুর নির্মাণ কাজ গত ২বছরেও শেষ হয়নি। সেতু দু‘টির নির্মাণ কাজ শেষ না হওয়ায় সাতবাড়িয়াসহ আশে-পাশের ৭/৮টি গ্রামের এলাকাবাসীকে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বার-বার ঠিকাদারী প্রতিষ্ঠান বদল হলেও সেতু দু‘টির নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি।
সেতু দু‘টি হচ্ছে উত্তর সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতু এবং সাতবাড়িয়া নাইয়ারা ইউছুপের বাড়ির সামনের সেতু। নতুন সেতু নির্মাণের জন্য বিধ্বস্ত সেতু দু‘টি ভেঙে ফেলে রাখা হলেও গত দুই বছরেও সেতু দু‘টির নির্মাণ কাজ শুরুই করা হয়নি। এলাকাবাসীর জিজ্ঞাসা আরো কত বছর গেলে সেতু দু‘টি নির্মাণ কাজ শেষ হবে।
সরেজমিনে সেতু দু‘টির এলাকা গুরে দেখা যায়, গত দুই বছর থেকে উত্তর সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতু এবং সাতবাড়িয়া নাইয়ারা ইউছুপের বাড়ির সামনের সেতু দু‘টি ভেঙ্গে ফেলে রাখা হয়েছে। উত্তর সাতবাড়িয়া সংলগ্ন সেতুটির পাশে একটি বাঁশের সেতু দিয়ে গত দুই বছর থেকে এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। একই অবস্থা সাতবাড়িয়া নাইয়ারা ইউছুপের বাড়ি সংলগ্ন সেতুটিরও।
জানা যায়, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে গত দুই বছর পূর্বে এল জি ই ডি সেতু দু‘টির নির্মাণ কাজ শুরু করে। ঠিকাদারেরা পুরনো সেতু দু‘টি ভেঙে নির্মাণ কাজ শুরু করে। এজন্য তারা সেতু নির্মাণের জন্য মালামালও নিয়ে আসেন। কিন্তু সেতুর কাজ শুরুর কিছুদিনের মধ্যে তারা কাজ বন্ধ করে চলে যান। যার ফলে গত দু‘বছরেও সেতু দু‘টির নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। এতে করে এলাকাবাসীকে দূর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।
সেতু দু‘টির কাজ শেষ না হওয়ায় উপজেলার সাতবাড়িয়া, নাইয়ারা, চৌকুড়ী, ঢালুয়া, আলিয়ারা, বক্সগঞ্জ এবং গুণবতী সহ আশে-পাশের গ্রামবাসী কার্যত বন্দি অবস্থায় রয়েছে। সেতু দু‘টি নির্মাণের জন্য ভেঙে ফেলায় এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি চালিত অটো রিকশা, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে এলাকাবাসীকে ফেনী, নাঙ্গলকোটসহ দেশের বিভিন্নস্থানে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের বাঁশের সেতু দিয়ে পারাপারে ভোগান্তির শেষ থাকে না।
সাতবাড়িয়া গ্রামের এনামুল হক ছোটন বলেন, দু‘টি সেতু এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকাদারের গাফলতির কারণে সেতু দু‘টির কাজ বন্ধ হয়ে রয়েছে। এতে করে ডেলিভারী মহিলাসহ অন্যান্য রোগী এবং সাধারণ মানুষের যাতায়াতে কষ্ট ভোগ করতে হচ্ছে। ঠিকাদারদের অবহেলার দায়ভার জনগণকে দিতে হচ্ছে। আমাদের অনুরোধ সেতু দু‘টির নির্মাণ কাজ যেন দ্রুত শেষ করা হয়। যাতে করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হয়।
সাতবাড়িয়া গ্রামের বয়োবৃদ্ধ শাহআলম ও রফিক মজুমদার বলেন, সেতু দু‘টির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ৭/৮টি গ্রামের মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। আজ দু‘বছর সেতু দু‘টি ভেঙে রাখছে। সেতু দু‘টির নির্মাণ কাজও বন্ধ রয়েছে। এলাকাবাসী আসা-যাওয়া করতে পারছে না। এ সেতুর নির্মাণ কাজের সমাধান চাই। না হয় ঠিকাদারের কন্ট্রাক্ট বাতিল চাই।
নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সিকদার বলেন, নদীর পানি কমার সাথে-সাথে সেতু দু‘টির নির্মাণ কাজ শুরু হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী এক সপ্তাহের মধ্যে সেতু দুটির নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে...
মো.জাকির হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর সফল উপলক্ষ্যে বুড়িচং উপজেলার ঢাকা চট...