...
শিরোনাম
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ⁜ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা ⁜ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি ⁜ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন ⁜ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক ⁜ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন ⁜ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার ⁜ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত ⁜ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান ⁜ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2026, 9:05 AM

...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ News Image
মাহফুজ নান্টু কুমিল্লা। 

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ১৮ থানায় একযোগে পরিচালিত সর্বশেষ অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক তিন দফার অভিযানে আটক হয়েছেন মোট ১ হাজার ২৯৩ জন।
রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, এর আগে কিশোর গ্যাংবিরোধী পৃথক দুই অভিযানে ৬২৪ ও ২৫৪ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ ৪১৫ জনসহ তিন দফায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।
এর মধ্যে প্রথম অভিযানে ৬২৪, দ্বিতীয় অভিযানে ২৫৪ এবং তৃতীয় অভিযানে ৪১৫ জন আটক হন। আগের দুই অভিযানে যাচাই-বাছাই শেষে ৫৯৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। আদালতে পাঠানো হয় ২৮১ জনকে।
সর্বশেষ অভিযানে আটক ৪১৫ জনের বিষয়ে চলছে যাচাই-বাছাই। অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ধারাবাহিক সাঁড়াশি অভিযানে স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নগরীর বাসিন্দা সুমন আহমেদ বলেন, নগরীতে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ ছিল। পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ কমছে। তবে অভিযানে কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোর-তরুণদের নিরাপদ রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...

বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...

ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...

বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...

পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি

সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে  বুড়িচং নিমসারে বিএনপি'র  ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে...

মো.জাকির হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর সফল উপলক্ষ্যে  বুড়িচং উপজেলার ঢাকা চট...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
➤ ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
➤ বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা
➤ পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
➤ প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফর উপলক্ষে বুড়িচং নিমসারে বিএনপি'র ব্যাপক প্রস্তুতি
➤ বুড়িচং নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন
➤ কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
➤ চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক ৩৭০ জন
➤ কুমিল্লায় মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
➤ বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
➤ বিজ্ঞানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে দিকনির্দেশনামূলক আলোচনা
➤ কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এম এম হাছান
➤ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir