প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Sep 2026, 9:09 AM
চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। আগুনে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, আইইএলটিএসের সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আল শাওন। তিনি সরকারি অনুদান পাইয়ে দেওয়ার কথাও বলেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াগ ইউনিয়নের কুদুটি বড়বাড়ি এলাকায় গাজী মেরাজ হাসান সিয়ামের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে সিয়ামের দুটি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, আইইএলটিএসের সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁদের প্রাথমিক ধারণা।
গাজী মেরাজ হাসান সিয়াম বলেন, ‘আমি তখন বাড়ির বাইরে ছিলাম। পরে আমার বোন ফোন করে বাড়িতে আগুন লাগার কথা জানায়। দ্রুত বাড়িতে এসে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, জরুরি কাগজপত্র ও আসবাবপত্র কিছুই বের করতে পারিনি। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে আমি আইইএলটিএস সম্পন্ন করেছি। সেই সনদসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পুড়ে গেছে।’
প্রত্যক্ষদর্শী গিয়াস উদ্দিন কানন বলেন, ‘হঠাৎ আমরা আগুন দেখতে পাই। চিৎকার ও শোরগোল শুনে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই সিয়ামের দুটি বসতঘর পুড়ে যায়।’
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যান কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। সরকারি অনুদান পাওয়ার জন্য তিনি পরিবারটিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করার পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে তাঁদের টিম রওনা হলেও মাঝপথে জানতে পারেন স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ফলে তাঁদের আর যেতে হয়নি।অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...