প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Sep 2026, 9:28 AM
লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
মাসুদ রানা, কুমিল্লা:
কুমিল্লার লালমাই উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফাহমিদা আফরোজ, লালমাই থানার এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্যাহ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম।সভায় সভাপতি বক্তব্যে ইউএনও সুব্রত বিশ্বাস দাস বলেন, ুলালমাইয়ের আনাচে-কানাচে যে কোনো ধরণের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থান নেবে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।”
মুক্ত আলোচনায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বলিষ্ঠ ভূমিকা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের প্রশংসা করেন বক্তারা।আলোচনায় অংশ নিয়ে ‘দৈনিক রূপসী বাংলা’ পত্রিকার সাংবাদিক মাসুদ রানা অবৈধ অটোরিকশা গ্যারেজ ও তৈরি কারখানায় দ্রুত অভিযান পরিচালনার জোর দাবি জানান। এছাড়া প্রবাসীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে অনুমোদনহীন ট্রাভেল এজেন্সিগুলোকে আইনের আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদারসহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...