...
শিরোনাম
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা ⁜ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন ⁜ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা ⁜ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার। ⁜ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা ⁜ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ⁜ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2026, 8:34 AM

...
বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা News Image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

জনপ্রতিনিধি নন, তবুও মানুষের দু র্ভোগ লাঘবে টানা এক বছর ধরে নিজের অর্থে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের ১২ গ্রামের ৩০-৩৫টি গ্রামীণ সড়কের চলাচল অযোগ্য বিভিন্ন অংশ  সংস্কার করে চলেছেন মো. আজমুল হুদা।

ট্রলি,ভ্যানে করে ভাঙা ইট, বালু,মাটি ফেলে এসব সড়ক চলাচলের উপযোগী করেছেন তিনি। এতে ব্যয় হয়েছে আনুমানিক ১২ থেকে ১৪ লাখ টাকা।


এসব জনহিতকর কাজ করতে যেয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে বিগত আগষ্ট মাসে দুর্বৃত্তরা রাতের আধারে আজমুল হুদার বসতবাড়ি পুরোপুরি  জ্বালিয়ে  দেয়।ক্ষয়ক্ষতি হয় প্রায় ১০ লক্ষ  টাকা।  তারপরও তিনি দমে যান নি।
তিনি তার কাজে ছিলেন অবিচল। 

স্থানীয়রা জানান, কাঁদামাটির পথ, খানাখন্দ আর বর্ষার পানিতে তলিয়ে থাকা মানিকপুর হতে বাঞ্ছারামপুর সদর ও ফেরীঘাটের  সড়ক দিয়ে চলাচল একসময় গ্রামবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ ছিল। অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে ভোগান্তি আরও বেড়ে যেত। অনেক সময় গ্রামের ভেতরে যানবাহনও প্রবেশ করতে পারত না।

গ্রামবাসীর এই দুর্ভোগের কথা চিন্তা করে জনপ্রতিনিধি না হয়েও এগিয়ে আসেন বিএ পাশ প্রান্তিক ব্যবসায়ী আজমুল হুদা । গত এক বছরে বাঞ্ছারামপুর  উপজেলার মানিকপুর  ইউনিয়নের ৯টি ওয়ার্ডের  ১২ গ্রামের বিভিন্ন  সড়কের নষ্ট অংশ  ব্যক্তিগত অর্থায়নে ভাঙা ইট,বালি, সিমেন্ট, রড ফেলে সংস্কার করেছেন তিনি। 
এছাড়াও, ৩টি ঘাটলা, নদীর পাড়ে নারীদের  জন্য গোসলখানা , ব্রীজের সংযোগ সড়ক নির্মাণ, মসজিদ,এতিমখানা, মাদ্রাসা সহ দরিদ্রদের মানবিক সহায়তা ইত্যাদি করা করেই চলেছেন।

স্থানীয়রা জানান, এটি কোনো সরকারি প্রকল্পের আওতায় নয়, আবার কোনো সংগঠনের অর্থায়নেও এসব কাজ করা হচ্ছে না। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে সড়কগুলো সংস্কার করে যাচ্ছেন মধ্যবিত্ত পরিবারের আজমুল হুদা ।

বর্ষায় কোনো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বিষয়টি জানান। খবর পেলেই তাঁর ইটভাটা থেকে ভাঙা ইট,বালি,মাটি বা বাঁশ  পাঠিয়ে দেওয়া হয়।বাঁশ দিয়ে গড়েছেন বাঁশের সাকু। মানুষের প্রয়োজনে যেকোনো সময় রাস্তায় ফেলে চলাচল উপযোগী করতে তাঁর এই উদ্যোগ।

বাহেরচর গ্রামের বাসিন্দা মজিবুর  রহমান বলেন, সরকারি বরাদ্দ থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এমন বাস্তবতায় জনপ্রতিনিধি না হয়েও নিজের অর্থ ব্যয়ে মানুষের পাশে দাঁড়ানোয় মানিকপুর এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন। শুধু রাস্তা সংস্কার নয়, এলাকার মানুষের বিপদে-আপদেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি নাজমুল হুদা বলেন, মানিকপুর ইউনিয়নে ছোট ভাই আজমল নিজস্ব অর্থায়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

কল্যাণপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক কামাল উদ্দিন বলেন, আজমুল হুদা মাদক থেকে শিশুদের দূরে রাখার জন্য বিভিন্ন স্কুল মাদ্রাসায় খেলার সামগ্রী দিয়েছেন। এটা ক'জনে করে?

আজমুল হুদা  বলেন, ‘নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব, মানুষের পাশে থাকার চেষ্টা করি। বহুদিন ধরে এভাবেই কাজ করছি।’

সামনে স্থানীয় সরকার নির্বাচনে এলাকার মানুষ চাইলে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি। তবে নির্বাচিত হতে না পারলেও মানুষের সেবা অব্যাহত রাখবেন বলে জানান আজমুল হুদা ।

জনপ্রতিনিধি না হয়েও নিজের অর্থে ৩৫টি সড়কের ভাঙা অংশ  সংস্কারের উদ্যোগ নিয়েছেন আজমুল। তাঁর এই উদ্যোগে গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...

ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...

আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...

কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...

মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...

কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...

সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...

মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...

মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
➤ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা
➤ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
➤ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা
➤ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার।
➤ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা
➤ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা
➤ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
➤ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir