প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 2 Oct 2026, 8:35 AM
কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
ফেনী যাওয়ার পথে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা অবস্থান নেন।
এরই ধারাবাহিকতায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম চৌধুরীর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। দুপুর সাড়ে বারোটায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করার সময় নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো নেতাকর্মী সড়কের পাশে অবস্থান নেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে কুমিল্লার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করে হাত নেড়ে অভিবাদনের জবাব দিয়েছেন। এতে নেতাকর্মীদের উৎসাহ আরও বেড়ে যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...