...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Oct 2026, 10:13 AM

...
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা News Image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এসময় ইউপি সদস্যকে প্রাণ নাশের হুমকি দেয়ারও অভিযোগ উঠে ওই যুবদল নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে ওই ঘটনা ঘটে। ভূক্তভোগী আবুল বাসার মাইজখার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য।

ইউনিয়ন পরিষদ সদস্য আবুল বাসার জানান- জেলা পরিষদের বরাদ্দকৃত ৫শ মিটার সড়কের সলিং কাজের শুরু হয় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম এর বাড়ির সামনে থেকে। ওই সড়কের কাজ পায় শরীফুল ইসলাম নামের এক ঠিকাদার। আমি আমার বাড়ির সামনের ২৪ শতাংশ জমির উপর দিয়ে সড়কের জন্য জায়গা দেই। আমার বাড়ির সীমানা বেড়া থেকে আরও ৩ ফুট বাহিরেও আমার জায়গা রয়েছে। আমি সেই ৩ফুট জায়গাও সড়ক নির্মাণের জন্য দেই। কিন্তু কামরুল ইসলাম জোর পূর্বক বহিরাগত লোকজন নিয়ে আমার ১৫০ ফুট সীমানা বেড়া ভেঙে ফেলে। আমার পরিবার বাঁধা দিতে গেলে তাদেরকে মারধর করে। আমি এগিয়ে গেলে কামরুল ইসলাম আমার প্রাণ নাশেরও হুমকি দেয়।

স্থানীয় বাসিন্দা মাও. আবুল খায়ের মোসলেহ উদ্দিন জানান- ইউপি সদস্যের সীমানা বেড়া ঘেঁষা পথ নিয়ে আমরা আলোচনা করছিলাম। হঠাৎ দেখি আমাদের চোখের সামনেই ইউপি সদস্যের সীমানা বেড়া ভাঙা শুরু করে কয়েকজন যুবক। পরে কামরুলও তাদের সাথে যুক্ত হয়। যা অত্যন্ত দুঃখজনক।

ইউপি মেম্বারের প্রতিবেশি নুরুল ইসলাম জানান- ইউপি মেম্বার বাসার তার ব্যক্তিগত সম্পত্তি থেকে পথের জন্য অনেক জায়গা দিয়েছে। তারপরও তার বাড়ির সীমানা বেড়া ঘেঁষা পথটি ৩ ফুটেরও বেশি ইউপি সদস্য বাসার দেয়। আমিও জায়গা দিতে প্রস্তুত। কিন্তু কামরুল এর এমন ভাঙচুর করার বিষয়টি কোন ভাবেই মেনে নিতে পারছি না।

অভিযুক্ত কামরুল ইসলাম জানান- আমি ইউপি মেম্বার বাসারকে প্রথমে বেড়া সরানোর প্রস্তাব দেই কিন্তু তিনি রাজি না হওয়ায় আমরা বেড়া ভাঙতে বাধ্য হয়েছি। যেহেতু একটি ঘটনা ঘটেছে, আমরা নিজেরাই আলোচনা করে ঝামেলা মিটিয়ে ফেলবো।

মাইজখার ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম জানান- বিষয়টি আমি আগে শুনিনি, আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। খোঁজ নিয়ে দেখবো।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান- বিষয়টি আমি শুনেছি। কাজটি জেলা পরিষদের, আমি ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর

​নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...

অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...

‎ প্রেসবিজ্ঞপ্তি:‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...

পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া  গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.ম...

নাজমুল করিম ফারুক কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের তিতাস অংশের প্রায় ৯ কিলোমিটার সড়কেরবেহালদশা এখন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir