...
শিরোনাম
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮ ⁜ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ⁜ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ⁜ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ ⁜ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন ⁜ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার ⁜ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ ⁜ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু ⁜ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Oct 2026, 9:01 PM

...
জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭ News Image

এফএনএস বিদেশ :

জি৭ভুক্ত দেশগুলো গত শুক্রবার বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র এর আগে যে ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল, তা আরোপ করবে না। খবর বার্তা সংস্থা এএফপি’র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সভাপতিত্বে জি৭ নেতাদের এক ভিডিও সম্মেলনের পর শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। ইউরোপকে কৌশলগত জ্বালানি মজুত থেকে তেল ছাড়তে চাপ বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ম্যাখোঁ এই বৈঠক ডাকেন। বৈঠকে ব্রিটেন, কানাডা, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র—জি৭-এর অন্য সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে। এর প্রভাব যুক্তরাষ্ট্রেও পড়েছে। সেখানে জ্বালানির উচ্চমূল্য এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে, বিশেষ করে এক মাস পর অনুষ্ঠেয় মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে। ট্রাম্প এর আগে ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহনে ব্যবহৃত ডিজেলের রপ্তানি নিষিদ্ধ করার সম্ভাবনার কথা বলেছিলেন। ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি উদ্বেগের বিষয় ছিল, কারণ ইইউ জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। জি৭ নেতারা জানিয়েছেন, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল সমন্বিতভাবে বাজারে ছাড়া হবে। আগামী চার মাসে এই জ্বালানি সরবরাহ করা হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে। নেতারা আরও জানিয়েছেন, জি৭ দেশগুলোর মধ্যে ডিজেল রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না। এক বিবৃতিতে তারা বলেন, জি৭ দেশগুলোর মধ্যে জ্বালানি ও জ্বালানি-সম্পর্কিত পণ্যের রপ্তানিতে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এমন কোনো নিষেধাজ্ঞা না দিতে সব উৎপাদক দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে, যা বাজারের চাপ আরও বাড়াতে পারে। বিবৃতিতে বলা হয়, জ্বালানির দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনো সর্বোচ্চ অগ্রাধিকার। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইউরোপীয় দেশগুলো তাদের মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে। তিনি বলেন, প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। পরে ট্রাম্প বলেন, ইউরোপের কাছে বিপুল পরিমাণ ডিজেল রয়েছে এবং তারা বিশ্ববাজারে বড় ধরনের অবদান রাখবে। যুক্তরাষ্ট্রও এতে অংশ নেবে। তিনি ইউরোপের সিদ্ধান্তকে স্বাগত জানান। ট্রাম্প আরও বলেন, ‘আমরা রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি না।’


যুক্তরাষ্ট্রের চাপ

এর আগে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দিলে ইউরোপীয় ইউনিয়ন এর তীব্র বিরোধিতা করে। ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁও এমন পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছিলেন। এর এক দিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ আরও বাড়ান। তিনি বলেন, বিশ্বজুড়ে ডিজেল সংকটের বোঝা যেন মার্কিন কৃষক, ট্রাকচালক ও ব্যবসায়ীদের ওপর গিয়ে না পড়ে। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও ব্রিটিশ জ্বালানিমন্ত্রী মিয়াটা ফাহনবুল্লাহর সঙ্গে এ সংকট নিয়ে আলোচনা করেন। যুক্তরাজ্যের কৌশলগত জ্বালানি মজুতের বিষয়ও এসময় তাদের আলোচনায় আসে।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল   অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...

সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...

মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...

আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে    যুবলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...

নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...

"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
➤ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
➤ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮
➤ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
➤ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক
➤ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
➤ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন
➤ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার
➤ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ
➤ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir