প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2026, 10:05 AM
দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
দেবিদ্বার উপজেলার মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও আবসর প্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা অনুষ্ঠান ৩ অক্টোবর দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো: আবদুর রাজ্জাক,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস- কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, দেবিদ্বার উপজেলার সহকারী প্রাথমিক
শিক্ষা অফিসার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ। ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিজান নাছরিন যুক্ত স্কাউট গ্রুপের নির্বাহী সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক তাছলিমা আক্তার এএলটি এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান এলটি। অনুষ্ঠানে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান এলটি, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও কুমিল্লা অঞ্চলের ডিআরসি মনিরুজ্জামান এলটি, সড়ক ও জনপদ সুপারিশ প্রাপ্ত বিসিএস ক্যাডার আবু
সাইদ, দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
মো: রুহুল আমীন, মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা মফিজুল ইসলাম ও স্কাউট
সদস্য তানজির আহম্মেদ।
মো: আবদুর রাজ্জাক বলেন, স্কাউটিং একটি শিক্ষা সেবা প্রশিক্ষণমূলক আন্দোলন। স্কাউটরা
বিভিন্ন সময়ে শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহন করে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে করতে পারে।
বিশেষ করে ক্যম্পে অংশগ্রহন করে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের
সুযোগ পায়।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শিশুদের যোগ্য নাগরিক
হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে দেশপ্রেমিক আদর্শ
নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন অগ্রনী ভুমিকা রাখছে।
অনুষ্ঠানে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ
শাহ শের আলী ও সড়ক ও জনপদ সুপারিশ প্রাপ্ত বিসিএস ক্যাডার আবু সাইদকে সংর্বধনা
দেওয়া হয়। এছাড়াও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপ থেকে বাংলাদেশ স্কাউটসের শাপলা কাব
প্রাপ্ত সরকার আনাস বিন কাউছার ও মোসা. ফাতেমা আক্তার এবং প্রেসিডেন্ট স্কাউট
এ্যাওয়ার্ড প্রাপ্ত মাহিউল হক জিসান, মো: আকরাম, মো. রিমেল আহাম্মদ নিহাদ গাজী,
মাইমুনা নূর নোহা, সাদিয়া আফরিনকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে সময় উপস্থিত ছিলেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সকল স্কাউট সদস্যরা ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...