প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2026, 10:06 AM
তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বাগবিতণ্ডা পর তাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে বাবার মৃত্যুহয়। শ নিবার দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোর্পদ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইউসুফপুর গ্রামের নুরুল ইসলাম শান্তির (৬৫) সাথে শনিবার দুপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ছেলে মমিতুল ইসলাম রাজনের (২৮) বাগবিতণ্ডা এবং পরে কিল-ঘুষির ঘটনা ঘটে। এসময় শান্তি অজ্ঞান হয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন
তাৎক্ষণিক রাজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং রাজনকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত শান্তি মূলত কৃষক,
বাড়িতে একাধিক গরু-ছাগল পালন করে দিনযাপন করে আসছিল। নিহত নুরুল ইসলাম শান্তির বড় ছেলে মহিমুল ইসলাম মোহন জানান, আমি
হোমনা ঘারমোড়ায় বিকাশের দোকানে চাকরি করি। ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি বাবা মারা গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া জানান, রাজনের মা তার বাবার ওয়ারিশসূত্রে প্রাপ্য সম্পত্তি বিক্রি করেছে ৮ লাখ টাকা। গতকাল শনিবার রাজনের মা তার ভাইদের কাছে বিক্রি করা ঐ টাকা থেকে ৩ লাখ ৮৮ টাকা নিয়ে
বাড়িতে আসে। শুনেছি সেখানে রাজনের মা’র সাথে তার ভাইদের স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ঝগড়া হয়েছে। রাজন শুক্রবার রাতে তার মামার বাড়ি সাহাবৃদ্ধিতে ছিল;
শনিবার সকালে নিজ বাড়ি ইউসুফপুর এসে বাবা-মা’র কাছে টাকা চায়। মূলত টাকার বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। তবে রাজন আগে
গৌরীপুরে একটি ফার্মেসীতে চাকরি করলেও বর্তমানে সে বেকার। বাবার আয়-রোজগারের উপর সে নির্ভরশীল। তিতাস থানার ওসি মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত ছেলেকে স্থানীয় লোকজনদের মাধ্যমে আটক করা হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই,
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...