প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2026, 8:37 AM
কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
মোঃ আক্তার হোসেন
কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকত থেকে হোটেলে ফেরার পথে ইজিবাইকের চাকায় ওড়না
পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর
১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি
স্থানীয় ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন জানান, মঙ্গলবার সকালে
পরিবারের সদস্যদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকতে বেড়াতে যান সীমা। পরে সেখান থেকে
হোটেলে ফেরার পথে চলন্ত ইজিবাইকের চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে
স্বজনরা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, ফুফাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউসহ ফুফির পরিবারের
সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন সীমা। সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে দেবিদ্বারের
বড় আলমপুর থেকে ১৫ জনের একটি দল কক্সবাজারে পৌঁছায়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে
সুগন্ধা সৈকতে ঘুরতে বের হন। সেখান থেকে ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ
কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...
গ্লোবাল র্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র্যাকিংয়ে অবস্থান...