প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2026, 8:38 AM
কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
আবুল কালাম আজাদ
কুমিল্লা নগরীর শাসনগাছা (এশিয়া বাস কাউন্টারের বিপরীতে) ওয়াপদা রোডে অবস্থিত "কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটাল" এ শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন সেবা চালু করা হয়েছে।
এতে কুমিল্লার স্বাস্থ্য সেবায় আরেক ধাপ এগিয়েছে হসপিটালিটি।
মঙ্গলবার (৬অক্টোবর) বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নীহার রঞ্জন মজুমদার।
কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান নাছির উদ্দিনের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালের চিকিৎসক যথাক্রমে গাইনী বিভাগের ডাঃ রোমানা পারভীন, যৌন ও চর্ম বিভাগের ডাঃ নাজমুল ইসলাম, শিশু বিভাগের ডাঃ গোলাম সামদানী রাব্বী,গ্যাস্ট্রো লিভার বিভাগের ডাঃ সামছুল আরেফিন নয়ন,সার্জারী বিভাগের ডাঃ মাহফুজুর রহমান ইমন, এনেস্থিসিয়া বিভাগের ডাঃ নাজমুল ইসলাম, কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালের ভাইস চেয়ারম্যান জগদীশ মজুমদার, অর্থ পরিচালক কোরবান আলী, পরিচালক এটি এম কামরুজ্জামান সুমন,সাইফুল বারী দোলন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালের সকল পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠানে
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রবিউল আলম।
এ বিষয়ে কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. বোরহান উদ্দিন জানান -
একটি আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেবল উন্নত চিকিৎসাই যথেষ্ট নয়, বরং রোগীর মানসিক প্রশান্তি এবং আরামদায়ক পরিবেশও সমভাবে গুরুত্বপূর্ণ।
একজন অসুস্থ মানুষের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজন একটি জীবাণুমুক্ত, শান্ত ও আরামদায়ক পরিবেশ। আজ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটাল যে এসি কেবিনগুলো চালু করা হয়েছে, তা আমাদের রোগীদের সেই কাঙ্ক্ষিত সেবা ও উন্নত পরিবেশ দিতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি বলেন -এই হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে স্বাস্থ্য সেবায় বৃহত্তর কুমিল্লার সকল শ্রেনী পেশার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, এই নতুন এসি কেবিনগুলোর মাধ্যমে রোগীরা আরও উন্নত ও আরামদায়ক পরিবেশে চিকিৎসা নিয়ে সুস্থ শরীরে ঘরে ফিরে যেতে পারবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...
গ্লোবাল র্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র্যাকিংয়ে অবস্থান...