...
শিরোনাম
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী ⁜ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী ⁜ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা ⁜ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা ⁜ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ ⁜ ৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যও তালিকায় ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায় ⁜ মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ ⁜ পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ⁜ দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জাহিদ হাসান গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে ⁜ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব ⁜ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা ⁜ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2026, 8:17 AM

...
কুমিল্লায় শিশু সুরক্ষায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৪ নভেম্বর: কুমিল্লায় শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের সহায়তায় এবং সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জেলা পর্যায়ের উপপরিচালক, সহকারী পরিচালক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সকালে সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মো. মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসও কম্পোনেন্ট-৫ প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা। আলোচক হিসেবে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. শহিদুল ইসলাম, পরিচালক সমীর মল্লিক এবং অতিরিক্ত পরিচালক হরিশচন্দ্র বিশ্বাস। সেমিনার সঞ্চালনা করেন উপপ্রকল্প পরিচালক মো. আব্দুল হামিদ। র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন আইএসও প্রকল্পের জুনিয়র কনসালট্যান্ট মো. হাসিবুর রহমান খান ও মলয় কান্তি রাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন ও মো. তারেক সালমান।

প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মো. মাহবুব বলেন, বর্তমান সরকার শিশু সুরক্ষা আইন যথাযথভাবে বাস্তবায়নে বদ্ধপরিকর। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সমাজসেবা বিভাগের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। তিনি জানান, অচিরেই সমাজসেবা অধিদপ্তরের শূন্য পদে জনবল নিয়োগ, প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং বিভিন্ন কার্যক্রমে সহায়তার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের তথ্য যথাযথভাবে সংগ্রহ এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এর আগে মহাপরিচালক নগরীর সংরাইশ এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন। এ সময় শিশুদের পরিচর্যা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে তিনি আলেখারচরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা পরিচালিত চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি হাসপাতালটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের আইএসও প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক মো. শহিদুল ইসলাম, পরিচালক সমীর মল্লিক, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার সভাপতি অ্যাডভোকেট আহম তাইফুর আলম, সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ডা. এ কে এম আব্দুস সেলিম, সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. শাহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, নির্বাহী সদস্য মো. আব্দুল হালিমসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...

নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...

আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...

কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...

‎কুবি প্রতিনিধি‎‎সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...

তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে  উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...

ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
➤ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
➤ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
➤ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
➤ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
➤ ৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যও তালিকায়
➤ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায়
➤ মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ
➤ পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
➤ দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জাহিদ হাসান গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে
➤ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব
➤ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা
➤ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার
➤ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir