প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2026, 8:18 AM
কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক তাঁবুবাস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা পলিটেকনিক মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সহ সভাপতি ও কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম চৌধুরী, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী। কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো. মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোভার অঞ্চলের রোভার লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা রোভারের ট্রেজারার মাঈনুদ্দীন খন্দকার, মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; পাশাপাশি বাস্তব জীবনের দক্ষতা,
নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং মানুষের প্রতি সহমর্মিতা অর্জন করতে হবে।
স্কাউটিংয়ের প্রতিটি কার্যক্রম তোমাদের সেই গুণগুলো বিকাশের সুযোগ করে দেয়।
মাসুক আলতাফ চৌধুরী বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবামূলক, সুশৃঙ্খল ও মানবিক
আন্দোলন। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে
নেতৃত্ব, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলা ও মানবসেবার মানসিকতা সৃষ্টি করা।
অধ্যাপক মো. আবু তাহের বলেন, ডে ক্যাম্পের মাধ্যমে তোমরা দলবদ্ধভাবে কাজ করা,
সময়ানুবর্তিতা, নিয়ম-শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিকূল পরিস্থিতি
মোকাবিলার শিক্ষা পাবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং শুধু একটি সংগঠন নয়; এটি একটি জীবনদর্শন, যা
একজন মানুষকে সত্যবাদী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক হতে শেখায়। প্রশিক্ষণ ক্যাম্পের মূল লক্ষ্য
হলো আপনাদেরকে এমনভাবে প্রস্তুত করা, যাতে আপনারা যেকোনো জরুরি পরিস্থিতিতে
আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট
গ্রুপের সিনিয়র রোভঅর মেট কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি বোরহান
উদ্দিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...