প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Nov 2026, 11:01 AM
চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে ৬ জন কারাগারে
মাহফুজ নান্টু কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, ভোরে একদল দুর্বৃত্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দাহ্য পদার্থ (মবিল) নিয়ে মহাসড়কের ঢাকামুখী লেনে আসে। এ সময় তারা সড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার এসআই শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চৌদ্দগ্রামের কাজী মনা (২০), মো. হাসান (২০), মো. সজিব (২০), ফেনী সদর এলাকার মো. আল আমিন (২০) এবং চৌদ্দগ্রামের ইলহাম (১৫) ও ফেনী সদরের মো. আল আমিন (১৬)। গ্রেপ্তার হওয়া দুজন অপ্রাপ্তবয়স্ক। কুমিল্লা জেলা পুলিশ জানায়, মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...