প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Nov 2026, 11:16 AM
ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি
আয়েশা আক্তার
দেশকে অস্থিতিশীল করা, নৈরাজ্য সৃষ্টি এবং ফ্যাসিবাদী আগ্রাসনের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। একই সঙ্গে নগরীর কান্দিরপাড়স্থ বিএনপির প্রধান কার্যালয়েও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিনের নির্দেশনায় নগরজুড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফ্যাসিবাদী আগ্রাসন প্রতিহত করা এবং নগরীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কান্দিরপাড়স্থ দলীয় প্রধান কার্যালয়ে কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।কর্মসূচিতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, অস্থিতিশীলতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...