...
শিরোনাম
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ⁜ আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম ⁜ কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান ⁜ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি ⁜ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ ⁜ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে- ⁜ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত ⁜ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭ ⁜ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া ⁜ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা ⁜ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ⁜ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ⁜ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ ⁜ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা ⁜ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ ⁜ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 25 Nov 2026, 10:08 AM

...
আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ব্যবসার বিরুদ্ধে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও সচেতন মহল। প্যানেল চেয়ারম্যান শাহ আলমের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রীপুর ইউনিয়নের পাড়ুয়ারা গ্রামের ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী ইদ্রিস মিয়া ও যশপুর গ্রামের আবদুল কাদের এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তিনি এর

বিরোধিতা করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুদ্ধ ছিলেন এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন। মঙ্গলবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেওয়ার সময় প্যানেল চেয়ারম্যান শাহ আলম বিএনপির রাজনৈতিক ছত্রছায়ায় ইদ্রিস মিয়ার মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে ধরেন। সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়টি জানতে পেরে ইদ্রিস মিয়া ও আবদুল কাদের আগে থেকেই উপজেলা মডেল মসজিদের সামনে অবস্থান নেন। সভা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেলযোগে উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে টানাহেঁচড়া করে প্রকাশ্যে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে

অভিযুক্তরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তাঁর হাত-পা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে বিএনপি নেতা ইদ্রিস মিয়া তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন শাহ আলম। এ সময় তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়। তিনি চিৎকার শুরু করলে হামলাকারীরা তাঁকে

প্রাণনাশের হুমকি দিয়ে বলে, ‘তোর খবর আছে। সুযোগমতো পেলে তোকে প্রাণে মেরে লাশ গুম করা হবে। তোর হাত-পা কেটে চিরতরে পঙ্গু করে দেব।’ পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে জানান প্যানেল চেয়ারম্যান শাহ আলম। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ুয়ারা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ওয়ার্ড বিএনপির সেক্রেটারী ইদ্রিস মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলম বাদী হয়ে

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে বলা হয়েছে। এ ঘটনায় কঠোর

পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত থাকা উপজেলা

বিএনপির সাংগঠনিক মোঃ গিয়াস উদ্দিন বলেন, প্যানেল চেয়ারম্যান শাহ

আলমের ওপর হামলার করা হয়েছে এমন বিষয়ে আমি কিছুই জানিনা। কেউ

আমাকে জানালে বিষয়টি খতিয়ে দেখবো।




ক্যাটেগরি: রাজনীতি
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত

মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...

আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...

আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...

​​​​​​​​​​​​​​​নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...

কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...

নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী)  দুধ বাজ...

এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...

মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...

কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
➤ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
➤ আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থা-এমপি মোঃ আবুল কালাম
➤ কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান
➤ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
➤ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
➤ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
➤ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
➤ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
➤ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া
➤ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা
➤ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান
➤ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
➤ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫
➤ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা
➤ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ
➤ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir