প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 25 Nov 2026, 10:10 AM
বুড়িচং উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক অহিদুর রহমানের শপথ গ্রহণ
কাজী খোরশেদ আলম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান শপথ গ্রহণ করেছেন।
গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক মোঃ আবদুল মতিন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহীদ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, মোঃ সাইফুল আলম, আবদুল বারী, শামীম সরকার বিজ্ঞ এবং জামায়াতের বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল আউয়াল।
এ সময় বুড়িচং উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলার সকল রুকন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের ওপর অর্পিত সাংগঠনিক ও দ্বীনি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দোয়া করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...