প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2026, 10:12 AM
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও মাটি কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের ব্যবহৃত ড্রেজার পরিচালনার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানি গ্রামের কামাল হোসেন (৪০), সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের সুমন মিয়া (৩০) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের সোহেল মিয়া (৩২)।
অভিযানে মাটি কাটার দুটি মেশিনসহ এর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি বন্ধে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...