...
শিরোনাম
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ ⁜ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা ⁜ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন ⁜ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! ⁜ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি ⁜ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার ⁜ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান ⁜ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2025, 12:08 AM

...
লালমাইয়ের মানুষের আস্থার প্রতীক ইউএনও হিমাদ্রী খীসা News Image

আয়েশা আক্তার

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বিভিন্ন উন্নয়নমূলক, প্রশাসনিক এবং বিচারিক দায়িত্ব পালনে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে রাজস্ব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা, নির্বাচন সংক্রান্ত বিষয় পরিচালনা এবং শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম তদারকি করা। এছাড়াও তিনি ত্রাণ ও পুনর্বাসন, খাদ্য নিয়ন্ত্রণ এবং উপজেলার সকল সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করেন। উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তোলা। একজন সরকারি কর্মকর্তা চাইলেই যে একটা এলাকার চিত্র পালটে দিতে পারেন, অসহায় মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন-তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিমাদ্রী খীসা। কুমিল্লা জেলার লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।

৩৪তম বিসিএস এর এ নবীন কর্মকর্তার হাত ধরেই যেন বদলে যাচ্ছে পাহাড়ি অঞ্চল লালমাই উপজেলার প্রতিটি অলিগলি, রাস্তা ঘাট, স্কুল - কলেজ, হাট- বাজারের চিত্র। সাধারণ মানুষের কাছে সরকারি কর্মকর্তাই মানে অনেক বড়ো কিছু । কিন্তু অবহেলিত লালমাই উপজেলায় যেন সেই চিত্র ভিন্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে হিমাদ্রী খীসা যোগদানের পর থেকে গত ৯ মাসে পাল্টে দিয়েছে লালমাই উপজেলার চিত্র। সাধারণ মানুষকে যেন স্বস্তির নিশ্বাস ফেলার জায়গা করে দিয়েছেন তিনি।

লালমাই উপজেলা একটি অবহেলিত এবং পাহাড়ি অঞ্চল, উচূ ভূমির উপজেলা।এই উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হলো- বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভূলইন উত্তর, ভূলইন দক্ষিণ, পেরুল উত্তর, পেরুল দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ এবং বাকই উত্তর।

এখানকার প্রতিটি ইউনিয়নের প্রতিটি অফিসে সেবা নিতে যাওয়া সেবাগ্রহীতারা আগে নজনজ রকমের হয়রানির শিকার হয়েছেন। কিছু কিছু ইউনিয়নের অফিসে টাকা ছাড়া কোনো কাজই করা হতো না। অনেক সময় টাকা দিয়েও সংশ্লিষ্টরা কাজ বুঝে পেতো না। কিন্তু একজন নারী ইউএনও যেন মানুষের চোখের জল মুছে দিয়েছেন তার যোগ্যতা, কর্মদক্ষতা, সাহস আর কর্মের প্রতি একাগ্রতার মধ্য দিয়ে। সাধারণ জনগণ মনে করেন তাদের আস্থার যায়গা ইউএনও।

লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসার যোগদানের পর থেকে  উপজেলা প্রশাসনের কার্যক্রমে বৃদ্ধি পেয়েছে সেবার মান, এতে সাধারণ জনগনের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। সাধারণ জনগন জানান একজন কঠোর পরিশ্রমী এবং মেধাবী একজন অফিসার পেয়ে তারা আনন্দিত, উপজেলার কাজের সফল বাস্তবায়নে সর্বসাধারণের মনে আত্মতৃপ্তি আর স্বস্তির নিঃস্বাস ফিরে এসেছে। এই লক্ষ্যে নিরলস পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন  লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা। উপজেলা প্রশাসনের দায়িত্ব নিয়েই তিনি সংকল্পবদ্ধ হয়েছেন এবং উপজেলার মানুষকে নানা কাজে সেবা প্রদানে নিজেকে নিয়োজিত করেছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছে, এতে করে লালমাই উপজেলার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সরজমিনে ঘুরে লালমাই উপজেলায় গিয়ে দেখাগেছে, বর্তমানে উপজেলা প্রশাসনের কাজের গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এবং একইসাথে সকল শ্রেণি পেশার মানুষের জন্য কার্যক্রম হয়েছে স্বস্থির। কাঙ্খিত সেবা নজ পেয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়। এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা। তার এ রকমের কার্যক্রমে সন্তুষ্ট উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ । এতে স্থানীয় জনগণের প্রশংসাও পাচ্ছেন নারী ইউএনও। সংশ্লিষ্ট উপজেলা অফিসে বিভিন্ন কাজের জন্য জনগণকে আর দিনের পর দিন ঘুরতে হচ্ছে না। এমনকি হয়রানিও কমে এসেছে। কারণ যেকোন সময়, যেকোন কাজের জন্য আসলে ইউএনও এর দরজা সবার জন্য উন্মুক্ত করে রেখেছেন এই নারী কর্মকর্তা। মাঝে মধ্যে অফিসে না এসেও ফোন দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যায় বলে জানালেন স্থানীয় অনেকেই। তিনি উপজেলার সকল কর্মকর্তাকে সচেতন করে দিয়ে বলেছেন অফিসে এসে সাধারণ জনগন যেন কেউ হয়রানির শিকার না হয়। তার আন্তরিক প্রচেষ্টায় এ অগ্রযাত্রাকে সহজ, সুন্দর ও বিতর্কমুক্ত করতে সবসময়  সহযোগিতা করছেন তার অধীনস্থ বেশ কিছু উপজেলা কর্মকর্তা। বর্তমানে কোনরকম হয়রানি ও ঘুষ ছাড়া সুন্দরভাবে কাজ হচ্ছে বলেও জানান উপজেলা বাসি। স্থানীয় সাধারণ মানুষ বলেন, একজন ডেডিকেটেড পার্সন, এই কর্মকর্তা যোগদানের পর থেকে উপজেলা অফিস দালাল, ঘুষ ও দূর্নীতি মুক্ত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলেও তারা জানান ।

স্থানীয় সূত্র, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসার যোগদানার পর থেকে প্রতিদিন বাল্য বিবাহ থেকে শুরু করে অপরাধ জনিত সকল কাজে রাত বিরাতে ছুটে চলেন মোবাইল কোর্ট অভিযানে। এছাড়া মাদকসেবীদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযান, তদারকি ও মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ বান্ধব রাস্তা -ঘাট, ড্রেনেজ, খাল পরিস্কার পরিচ্ছন্নতার কাজসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, সচেতনতা মূলক সভা সেমিনার, গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শসহ বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখছেন হিমাদ্রী খীসা।

এ বিষয়ে লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি চেষ্টা করছেন। সরকারি আইন ও নীতিমালা অনুসরণপূর্বক কুমিল্লা জেলা প্রশাসক এর দিকনির্দেশনায় লালমাই উপজেলাকে সুন্দর ভাবে সাজাতে যাযা প্রয়োজন তিনি তাই করে যাচ্ছেন । তিনি যোগদানের ৯ মাসের মূল্যায়ন সম্পর্কে বলেন, তার কাজে সকলের সার্বিক সহযোগিতা ও  বিশেষ করে এ উপজেলার বেশিরভাগ মানুষ অনেক সহজ-সরল, ভালো ও আন্তরিক যা তাকে কাজের উৎসাহ যুগাচ্ছে। কর্মক্ষেত্রে আগামীতেও সকলের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলার জনগণকে নিঃস্বার্থভাবে সকল সেবা দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে এসে দায়িত্ব পালনে নিজেকে নারী হিসেবে আলাদা করে দেখার ও ভাবার সুযোগ নেই। দিন বা রাত হোক যে কোন জরুরি মুহুর্তে আমরা প্রতিটা নারী উপজেলার  নির্বাহী অফিসার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। তাই নারী বান্ধব কর্মের পরিবেশ পেলে নারী অফিসাররা দেশের উন্নয়নে আরো অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। ২০২৫ সালের ২৭ শে ফেব্রুয়ারী থেকে কুমিল্লা লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৪ ব্যাচের হিমাদ্রি খিসা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...

নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...

কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...

ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...

তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে    প্রস্তুতিমূলক সভা
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...

চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে  ৫ সদস্যের কমিটি গঠন
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
➤ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
➤ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
➤ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
➤ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
➤ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার
➤ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান
➤ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir