প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2025, 12:11 AM
বিভাগ চাই স্লোগানে প্রকম্পিত নগরী
নিজস্ব প্রতিবেদক
আমরা কুমিল্লা বিভাগ চাই-এই স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে প্রাচীন নগরী কুমিল্লা। মঙ্গলবার দুপুরে কান্দিরপাড় পূবালী চত্বরে হাজারো শিক্ষার্থী, তাইমিয়ান্স পরিবার, তরুণ ও সাধারণ মানুষ জড়ো হয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক উচ্ছ্বসিত সমাবেশ করেন।
সমাবেশস্থলে ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যায় চারদিক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সেখানে এসে অবস্থান নেন। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ কণ্ঠে শ্লোগানÑসব মিলিয়ে কুমিল্লা নগরীর রাজপথ যেন রূপ নেয় দাবির মিছিলে। সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মনছুর নিজামী, গোলাম সামদানী, ছাত্রনেতা ওমর ফারুক শুভ, রিদোয়ান জাহান জিসান, শাফীন,ইয়াসির ফাহিম, মুনতাসীর জারিফসহ অন্যরা।
শিক্ষার্থীরা বলেন, প্রাচীন সমতট সভ্যতার ঐতিহাসিক রাজধানী ছিল কুমিল্লা। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকা-ে এই অঞ্চল বরাবরই ছিল অগ্রগামী। তারা প্রশ্ন তোলেনÑযেখানে বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার ৪২টি আঞ্চলিক দপ্তর ইতোমধ্যেই কুমিল্লায় পরিচালিত হচ্ছে, সেখানে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে এত বিলম্ব কেন? সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভাগ ঘোষণার উদ্যোগ যতবারই সামনে আসে, ততবারই অদৃশ্য মহল” এর ষড়যন্ত্রে তা থেমে যায়।শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা বিভাগের দাবি কোনো রাজনৈতিক নয়, এটি প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। উন্নয়ন ত্বরান্বিত করতে, জনসেবা সহজ করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা জরুরি।” সমাবেশ শেষে শিক্ষার্থীরা নগরীর প্রধান প্রধান সড়কে মিছিল করেন। পথে পথে সাধারণ মানুষ হাত তুলে তাদের দাবির প্রতি সংহতি জানান। অনেক দোকানপাটের সামনে দাঁড়িয়ে ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...