...
শিরোনাম
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ⁜ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ⁜ লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা। ⁜ বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক ⁜ চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ার কামালের অন্তহীন জীবনযুদ্ধ ⁜ বুড়িচংয়ে কেন্দ্র পরিবর্তনের জন‌্য পরীক্ষার্থীদের স্মারকলিপি প্রদান ⁜ সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ⁜ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ১০ শিশু, হাসপাতালে চিকিৎসাধীন ৭৬ ⁜ ব্রাহ্মণপাড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ⁜ ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার ⁜ ৩ লাল কার্ডের ম্যাচ সহজ জয় পেলো স্বাগতিক মেক্সিকো ⁜ ১৭ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান ⁜ অজি দলে ডাক পেলো ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী ⁜ মিরাজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেলো ⁜ হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প ⁜ ৩ বছর কোমায় থাকার পর চলে গেলেন থাইল্যান্ডের রাজকুমারী ⁜ কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 12:00 AM

...
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা চ্যালেঞ্জের মধ্যেও আস্থার প্রতীক News Image

আয়েশা আক্তার

উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে প্রশাসনিক কাজগুলো পরিচালনা করেন একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নদী বিধৌত হোমনা হচ্ছে কুমিল্লার একটি উপজেলা। আর এ উপজেলাবাসীর আস্থার প্রতীক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা নিজের অবস্থান ধরে রেখেছেন। সততা, কর্মদক্ষতা এবং জনগণের সেবার মানসিকতাই ক্ষেমালিকা চাকমার সবচেয়ে বড় দিক। যে কারণে তিনি ইউএনও হিসেবে যোগদানের পর প্রশাসনিক স্বচ্ছতা, নাগরিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি এসেছে। ভালো কাজ, মানবিক উদ্যোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতা ইউএনওকে জনগণের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে। 

১৯০৫ সালে দাউদকান্দি থানা বিভক্ত হয়ে হোমনা থানা গঠিত হয়। ১৯৮৪ সালে হোমনা থানা উপজেলায় উন্নীত হয়। ২০০১ সালে মেঘনা উপজেলা সৃষ্টির জন্য হোমনা উপজেলার ৪টি ইউনিয়ন (চালিভাঙ্গা, চন্দনপুর, মানিকারচর ও রাধানগর ইউনিয়ন) মেঘনা উপজেলার সাথে সংযুক্ত হয়। হোমনা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। এই উপজেলার মোট জনসংখ্যা ১,৯১,৪৪৯ যার মধ্যে পুরুষ ৯৮,০২৭; মহিলা ৯৩,৪২২; মুসলিম ১,৮০,৪৫৯; হিন্দু ১০,৯৬৫ এবং অন্যান্য ২৫। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম হোমনা থানার আওতাধীন। 

হোমনা উপজেলায় মোট ৯টি ইউনিয়ন হলো: আছাদপুর, ঘাগুটিয়া, ঘারমোড়া, চান্দেরচর, জয়পুর, দুলালপুর, নিলখী, ভাসানিয়া এবং একটি পৌরসভা। দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছেনে ক্ষেমালিকা চাকমা সকলের কাছ থেকে সম্মান ও বিশ্বাস অর্জন করে নিয়েছেন। তিনি প্রশাসনিক কাজ পরিচালনা, তাৎক্ষণিক ও সঠিক সময়ে সেবা প্রদান করে সাধারণ মানুষের কাছে ইউএনও-তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছেন। 

এছাড়াও, তিনি স্থানীয় সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড, শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাভাবনা বিকাশে কর্মমুখী শিক্ষার প্রসারে ভূমিকা রাখেন। স্থানীয় বিশিষ্টজনদের পরামর্শ ও সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে হোমনাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সরকারি সেবা নিশ্চিত করার জন্য কাজ করেন। ইউনিয়ন অফিস ও প্রকল্পসমূহ পরিদর্শন করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী ও হোমনার সাধারণ জনগণ বলেন, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা দায়িত্ব গ্রহণের পর থেকে তার নেতৃত্বে বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকাণ্ডমূলক কার্যক্রমের কথা, যার মধ্যে দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, নকল ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা, বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হাটবাজার থেকে রেকর্ড রাজস্ব আদায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, সকল সেবা গ্রহীতারা তার প্রতি আস্থা ফিরে পাচ্ছেন।

স্থানীয়রা বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে এমপি ও উপজেলা চেয়ারম্যান ছাড়াই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সাফল্যের জন্য ইউএনওর ভূয়সী প্রশংসা করেন। তারা আরও বলেন," এমপি ও উপজেলা চেয়ারম্যান ছাড়াই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষেমালিকা চাকমা অল্প সময়েই হোমনাবাসীর আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও সাহসী নেতৃত্বে হোমনা প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, চলমান উল্লেখযোগ্য কোন প্রকল্প নেই। চলতি অর্থবছরে রাস্তা ঘাট, অবকাঠামোগত উন্নয়ন এর সাথে স্বাস্থ্যসেবা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এর উপর গুরুত্ব দেয়া হচ্ছে। হোমনা উপজেলার মাটিতে বালির পরিমাণ বেশি থাকার কারণে রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয় বেশি। স্থানীয় জনগণের চাহিদার প্রেক্ষিতেই উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়। দুর্নীতি বা অনিয়ম প্রতিরোধে সঠিক সময়ে ও সরকারি ফি এর বিনিময়ে সেবা নিতে যথাযথ প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলাধীন নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন সময় হস্তশিল্প ও তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রশিক্ষণ করানো হয়েছে 'আত্মবিশ্বাস' নামে হস্তশিল্প এর একটা বিক্রয়কেন্দ্র ও চালু করা হয়েছে পরিষদ প্রাঙ্গনে। পাশপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ দিয়ে প্রশাসনের উদ্যোগে ও গাইডলাইন এর মাধ্যমে ৩৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন পলিটেকনিক এ মেরিনসহ অন্যান্য ক্যাটাগরিতে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এ কাজে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সহযোগিতা করেছেন। এছাড়া বই প্রেমী ও চাকুরী প্রত্যাশীদের জন্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত যুগোপযোগী বই এর সম্ভার নিয়ে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি করে দিয়েছে। এখানে শিশু পাঠকদের জন্য স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে! চাকুরী প্রত্যাশীরা ও এখানে নিয়মিত গ্রুপ স্টাডি করে থাকেন। হোমনা উপজেলা বাসির অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্যে উপজেলা প্রশাসন এর দরজা সবসময় খোলা। এছাড়া ফোনে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ এ অভিযোগ দিতে পারেন। উক্ত অভিযোগসমূহের সমাধান প্রশাসনিকভাবে সমাধান করা হয়ে থাকে।তিনি আরও বলেন, ভালো কাজের প্রশংসা আর খারাপ কাজের গঠনমূলক সমালোচনা আমার কাজের অনুপ্রেরণা! সকলে আইন এর প্রতি শ্রদ্ধাশীল হলে আমাদের সকল ধরণের সমস্যা অর্ধেক এর নীচে নেমে আসবে।” ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারী থেকে কুমিল্লা হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৪ ব্যাচের ক্ষেমালিকা চাকমা। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে  ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...

‎ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...

মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...

ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান  প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...

নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...

লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।

মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...

বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...

চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্রেফতার ২
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
➤ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
➤ লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
➤ বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
➤ চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ার কামালের অন্তহীন জীবনযুদ্ধ
➤ বুড়িচংয়ে কেন্দ্র পরিবর্তনের জন‌্য পরীক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
➤ সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ
➤ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ১০ শিশু, হাসপাতালে চিকিৎসাধীন ৭৬
➤ ব্রাহ্মণপাড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
➤ মুরাদনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
➤ ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার
➤ ৩ লাল কার্ডের ম্যাচ সহজ জয় পেলো স্বাগতিক মেক্সিকো
➤ ১৭ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান
➤ অজি দলে ডাক পেলো ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী
➤ মিরাজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেলো
➤ হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প
➤ ৩ বছর কোমায় থাকার পর চলে গেলেন থাইল্যান্ডের রাজকুমারী
➤ কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir