প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 12:04 AM
জন্ম ও মৃত্যুনিবন্ধন শতভাগ করার লক্ষে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
“জন্ম ও মৃত্যুনিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়বো” এই স্লোগানকে সামনে শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন করার লক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় ওয়ার্ড সদস্যদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন মাহমুদ।
সভায় তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের জন্ম ও মৃত্যুনিবন্ধন একটি সাংবিধানিক অধিকার। জন্মনিবন্ধন শুধু কাগজ নয়, এটি নাগরিক পরিচয় ও রাষ্ট্রীয় সেবার ভিত্তি। তাই পাইলট প্রকল্পের আওতায় আমাদের ইউনিয়নের প্রত্যেক নাগরিককে জন্ম ও মৃত্যুনিবন্ধনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে ইউনিয়নে মৃত্যু নিবন্ধনের কার্যক্রম চলছে। এ উদ্যোগ সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এসময় বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা তাঁদের এলাকার চ্যালেঞ্জ, জনসচেতনতা বৃদ্ধি ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার বিষয়ে মতামত প্রদান করেন। সভায় ইউনিয়ন পরিষদের সচিব মমিনুল ইসলামসহ স্থানীয় গ্রাম পুলিশ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন কার্যক্রম তদারকির জন্য বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...