...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2025, 12:11 AM

...
চৌদ্দগ্রামে কানাইল খাল খননের ফলে সুবিধা পাবে কৃষক প্রশংসার জোয়ারে ভাসছে উপজেলা প্রশাসন News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে গুরুত্বপূর্ণ কানাইল খাল খনন ও খননকৃত খালের পাড়ে বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার বৃক্ষের চারা রোপনের ফলে বেশ উপকার পাবে আশেপাশের জমিনের মালিকরা সহ হাজার হাজার কৃষক। বিষয়টি নিয়ে সর্বমহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সরকারের প্রশংসা ছড়িয়ে পড়েছে। 

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, পুকুর-খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া মিজির ব্রিজ থেকে মুন্সীরহাট ইউনিয়নের সিংরাইশ ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের কানাইল খালটি পুনঃখননের জন্য ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। টেন্ডারে মাধ্যমে ২০২২ সালের ৩০ নভেম্বর কাজটি সম্পন্নের দায়িত্ব পায় দাউদকান্দির হাসানপুর এলাকার ‘মেসার্স লিবার্টি ট্রেডার্স’ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান। যার স্মারক নং-৪৬.০২.০০০০.৮৯২.৯৯.০০২.১৮-৪৯৬৬। যথাসময়ে কাজটি সমাপ্ত করে ঠিকাদারী প্রতিষ্ঠান। অফিস কার্যাদেশ অনুযায়ী খাল খনন শেষে খালের পাড়ে ২ হাজার ৪০০ গাছ লাগিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্ষা মৌসুম থাকায় সেসময় খালের পাড়ে রোপনকৃত অনেক গাছই মরে যায়। খালটি এলাকার বিস্তীর্ণ মাঠ সংলগ্ন হওয়া গরু-ছাগলেও অনেক গাছ নষ্ট করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর সরকারের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা এলজিইডি অফিস থেকে গত ২৩ সেপ্টেম্বর আরেকটি পরিপত্র জারি করে। পরিপত্র অনুযায়ী খালপাড়ে লাগানো নষ্ট হওয়া বা মরে যাওয়া গাছের স্থলে পূনরায় প্রায় ১০০০টি নতুন চারা গাছ রোপন করার জন্য বলা হয় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে। গত সপ্তাহে ঠিকাদার ৭-৮শ নতুন চারাগাছ এনে মরে যাওয়া গাছের স্থলে প্রতিস্থাপনের কাজ শেষ করে। মঙ্গলবার (২১ অক্টোবর) সরেজমিন গিয়ে গাছ প্রতিস্থাপনের সত্যতা পাওয়া যায়। খালপাড়ে লাগানো গাছগুলো বড় হলে খালের পাড়ের মাটি ধরে রাখা সহ মাঠে আসা সাধারণ মানুষের জন্য শীতল ছায়ার ব্যবস্থা করবে। এ গাছগুলোই একসময় দেশের সম্পদে রূপান্তরিত হবে। এছাড়াও সুপরিকল্পিতভাবে খালটি খননের ফলে এলাকার সাধারণ কৃষকরা বোরো মৌসুমে ধান ও ফসল উৎপাদনের সময় যথাযথ পানির চাহিদা পূরণে বেশ উপকার পাবে। যে বিষয়টি নিয়ে এলাকার মানুষ এতদিন বেশ দুশ্চিন্তায় ছিলো। খাল খননের ফলে জনমনে এখন আনন্দের জোয়ার বইছে। পানি নিয়ে দুশ্চিন্তার বিপরীতে এখন তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কানাইল খাল খনন প্রকল্পের ঠিকাদার মো. হাসিব জানান, যথাসময়ে খাল খনন কাজ শেষ করে পরিপত্রের আলোকে পাড়ে বৃক্ষরোপন করি। কিছু গাছ নষ্ট হয়ে যাওয়ায় চলতি মাসেই পুনরায় প্রায় ১ হাজার চারা লাগিয়েছি। এগুলোর রক্ষণাবেক্ষণ কাজেও আমাদের তৎপরতা রয়েছে। মেয়াদোত্তীর্ণের সময় পর্যন্ত আমরা তদারকি করবো।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায় বলেন, সারাদেশে একযোগে খাল খনন প্রকল্পের অংশ হিসেবে ধনুসাড়া ব্রিজ থেকে সিংরাইশ ব্রিজ পর্যন্ত এ কানাইল খালটি খনন করা হয়। প্রক্রিয়া অনুসরণ করে ঠিকাদার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যথাসময়েই খনন কাজটি শেষ করে। খাল খনন কাজে উপজেলা এলজিইডি অফিস ব্যাপক তদারকি করে। কাজ সমাপ্ত হলে এলজিইডি অফিসের প্রতিবেদন সাপেক্ষে ঠিকাদার চূড়ান্ত বিল উত্তোলন করে। প্রকল্পের মেয়াদ আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বহাল থাকবে। এরমধ্যে প্রকল্পের সার্বিক দেখভাল তারাই করবে। বিষয়টি নিয়ে আমরাও তদারকি করছি সবসময়। এরমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। প্রকল্পের কাজ শেষে নিয়মানুযায়ী ঠিকাদার খালেরপাড়ে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করে। বৃক্ষরোপনকালীন সময়ে বর্ষা মৌসুম থাকায় এবং গুরু-ছাগলের কারণে বেশকিছু চারাগাছ নষ্ট হওয়া সহ অনেক মরে যায়। বিভিন্ন প্রকল্পেই এমন ঘটনা ঘটে বিধায় এসব প্রকল্পে জামানত হিসেবে ১০ শতাংশ বিল আটকে রাখার বিধান রয়েছে। এরপর আমরা বিভিন্ন ধাপে প্রকল্প তদারকি শেষে চূড়ান্ত প্রতিবেদন দিলে জামানতের টাকা তুলতে পারবে ঠিকাদার। কিছুদিন আগে সরেজমিন এসে দেখলাম কিছু গাছ নাই হয়ে গেছে। পরে আবার পরিপত্র জারি করে ঠিকাদারকে মৃত গাছের জায়গায় নতুন চারাগাছ প্রতিস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়। গত সপ্তাহে ঠিকাদার নতুন করে মরা ও নষ্ট হওয়া গাছের স্থানে প্রায় এক হাজার চারাগাছ প্রতিস্থাপন করে। প্রকল্পের মেয়াদ আগামী বছরের মাঝামাঝিতে শেষ হবে। মেয়াদ শেষ না হওয়া অবধি তদারকি অব্যাহত থাকবে। এরপরও কোনো সমস্যা সৃষ্টি হলে জরুরি ভিত্তিতে বিধি মোতাবেক সমাধান করা হবে। মেয়াদ উত্তীর্ণের পর যাচাই শেষে প্রতিবেদন প্রদান করা হয়। প্রতিবেদনের আলোকে ঠিকাদার জামানত ফেরৎ পাবে। অন্যথায় জামানত বাজেয়াপ্তও হতে পারে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেন, খালের পাড়ে লাগানো গাছগুলোর মধ্যে প্রায় ৫-৬শ’ গাছ মরে গেছে। কিছু গাছ নষ্ট হয়েছে। কিছু গাছ মরে গেছে। নতুন নির্দেশনার আলোকে ঠিকাদার গত সপ্তাহে মরে যাওয়ার গাছের স্থানে নতুন করে আরও ১ হাজার চারাগাছ প্রতিস্থাপন করা হয়েছে। এলজিইডি অফিসের পক্ষ থেকে এগুলোর রক্ষণাবেক্ষণ ও তদারকির ব্যবস্থা জোরদার করা হয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir