...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2025, 12:10 AM

...
হাইকোর্ট থেকে জামিন পেয়েও মুক্তি মেলেনি বিএনপি নেতার News Image

মহিউদ্দিন আকাশ, মুরাদনগর

কুমিল্লা কারাগারে আসামিকে ছাড়ার সকল প্রস্তুতি সম্পন্ন হলেও আসামিকে ছাড়েনি কারা কর্তৃপক্ষ। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আসামির পক্ষের লোকজন ও আইনজীবী।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মুরাদনগর আলোচিত ত্রিপল মার্ডারের ঘটনায় সুষ্ঠু তদন্তে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা থাকা দরকার ছিল, আমরা দেখলাম এই হত্যাকাণ্ডে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন ভূমিকা ছিল না। কারণ এই হত্যাকাণ্ডের যে মূলহোতা শিমুল চেয়ারম্যান তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি তারা। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার ও তার চাচাতো ভাই ওবায়দুল্লাহ এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা। মামলার বাদী ও উপদেষ্টা আসিফের বাবাকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

কিন্তু আপনারা জানেন এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান শাহআলম সরকারকে গ্রেফতার করানো হয়। অথচ মামলার এজাহারের শাহ আলম চেয়ারম্যানের নাম নেই। মামলার এজাহারে যে শাহআলমের নাম আছে সেই শাহ আলমের বয়স (৪০)পিতা অজ্ঞাত। অথচ শাহ আলম চেয়ারম্যানের বয়স ৭৫ বছর। শাহ আলম চেয়ারম্যান একজন স্বনামধন্য ব্যক্তি। তিনি আকবপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ওনার পিতার নাম জানেনা ওই ইউনিয়নে এমন কেউ নাই। এই মামলার মূল আসামি শিমুল চেয়ারম্যানকে বাঁচানোর জন্যই শাহআলম চেয়ারম্যানকে গ্রেফতার করানো হয়। আমরা বিএনপি আইনগতভাবে এই গ্রেফতারের মোকাবেলা করেছি। আমরা উচ্চ আদালত এবং নিন্ম আদালতে জামিন চেয়েছি। এবং আদালতের মাধ্যমে আমরা এই মিথ্যা মামলাকে মোকাবেলা করার চেষ্টা করেছি। দীর্ঘ দুই মাস ২৩ দিন পর মহামান্য হাইকোর্ট শাহ আলম চেয়ারম্যানকে জামিন দেয়। এই জামিনের অর্ডার আসার পরে আমাদের উকিলরা আইনিভাবে জামিনের কাগজ দাখিল করে এবং বিকেল ৩টার পূর্বেই জেলখানায় পৌঁছে যায়। জেলখানায় প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে ছেড়ে দেয়ার জন্য কারাগারের সকল ফরমালিটি সম্পন্ন করা হয়। জেলারের রুমে আসার পর কোত্থেকে জানি ফোন আসে। পরে জেলার বলে উপর মহলের নির্দেশ আছে তাকে ছাড়া যাবে না।পরে শাহআলম চেয়ারম্যানকে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।

শাহআলম চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার পর থেকে তার জামিন যাতে না হয় এজন্য উদ্দেশ্যমূলকভাবে বাধা দেওয়া হচ্ছে। আমাদের আশঙ্কা শাহআলম চেয়ারম্যানের জামিন যেন না হয় এজন্য একটি ক্ষমতাসীন গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করে খুনি হাসিনর সময় যেভাবে মানুষকে জেল গেট থেকে ধরে নিয়া যায় হতো, যেভাবে মানুষকে দিনের পর দিন জেলে রেখে দিতো ঠিক সেই চেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা সাংবাদিকবৃন্দসহ প্রশাসনের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি ফ্যাসিস্ট হাসিনার সময়ের মতো করে যেন শাহ আলম চেয়ারম্যানকে আটকে রাখা না হয়। তাকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়। আমরা সেই আহ্বান জানাচ্ছি। মুরাদনগরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র যেন বন্ধ হয়। আমরা প্রধান উপদেষ্টা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও এডভোকেট তৌহিদুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, এডভোকেট সরকার মাহমুদ গিয়াসউদ্দিন,এডভোকেট মহসিন ও এডভোকেট আব্দুর রাজ্জাক। এ বিষয়ে জানতে কুমিল্লার সিনিয়র জেল সুপারকে মুঠোফোনে বেশ কয়েকবার কল ও মেসেজ দিলেও তিনি রেসপন্স করেননি




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir