...
শিরোনাম
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ ⁜ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা ⁜ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন ⁜ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! ⁜ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি ⁜ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার ⁜ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান ⁜ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2025, 12:16 AM

...
খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোড ঝুঁকি নিয়ে চলছে যানবাহন চলাচল News Image

আয়েশা আক্তার

পুরাতন ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানা-খন্দক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বহু অংশ দেবে গেছে। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা। কুমিল্লা মহানগরী হয়ে নোয়াপাড়া পর্যন্ত চলাচলকারী পুরাতন ট্রাঙ্ক রোডটির প্রায় ৩ কিলোমিটার অংশ ব্যবহারের সম্পুর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে অসংখ্য খানা-খন্দক, দেবে উচুঁ-নীচু হয়ে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত বিভিন্ন শ্রেনীর যানবাহন নানা গন্তব্যে পাড়ি দিচ্ছে। স্থানীয়রা জানান, ভারী যানবাহনের চাপ এবং দীর্ঘদিনের অবহেলার কারণে রাস্তাটির অবস্থা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে এসব খানাখন্দে পানি জমে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। চালকেরা অভিযোগ করেন, প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে তাদের এই রাস্তায় চলাচল করতে হয়। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

তবে দুর্ঘটনার কবল থেকে ধীর গতিতে পারাপারে বড় যানবাহন যেমন বাস, ট্রাক, মিনিবাস রক্ষা পেলেও প্রায়ই ছোট-খাটো যানবাহন উল্টে যাচ্ছে, কখনোবা বিকল হচ্ছে। আহত হচ্ছেন অনেকেই। দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল অবস্থা থাকলেও কালে ভদ্রে নামমাত্র ইট ফেলে খানাখন্দক ভরাট করলেও স্বল্প সময়ে আবারো পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। গত শতাব্দির ’৮০ দশকের মাঝামাঝি জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আলেখারচর-পদুয়ারবাজার-সুয়াগাজী বাইপাস চালুর আগে সারাদেশের সাথে বৃহত্তর বন্দর নগরী চট্টগ্রাম ,পার্বত্য চট্টগ্রাম, ফেনী নোয়াখালী, লক্ষীপুরগামী সকল যানবাহন আলেখারচর হয়ে কুমিল্লা শহর দিয়ে সুয়াগাজী এলাকায় মহাসড়কের সাথে মিলিত হতো। যা সে সময়ে ট্রাঙ্ক রোড এবং বর্তমানে পুরাতন ট্রাঙ্ক রোড হিসেবে পরিচিত। সড়কটির নামের গুরুত্ব কমে গেলেও রাজধানী ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মনবাড়িয়াসহ জেলার কমপক্ষে ৮টি উপজেলাসহ বিভিন্ন গন্তব্যে জেলা সদরের শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন কমপক্ষে ৬’ শতাধিক বিভিন্ন পরিবহনের বাস, শত শত মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা, ইজিবাইকসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইস্পাহানী স্কুল এন্ড কলেজ, ময়নামতি আর্মি ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়নামতি আর্মি মেডিকেল কলেজ, পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), বেসরকারী ইষ্টার্ণ মেডিকেল, সেন্ট্রাল মেডিকেল কলেজ, সিসিএন টেকনিকেল কলেজের হাজার হাজার শিক্ষার্থীদের বহন করা প্রায় অর্ধ শতাধিক বড়, ছোট আকারের বাস, দেশের অন্যতম বৃহৎ কোমল পানীয় কোকাকোলা কোম্পানী, শফিউল আলম স্টীল কোম্পানীর অনেক ভারী ট্রাক মালামাল নিয়ে চলাচল করে। 

মহাসড়ক থেকে কুমিল্লার পুরাতন ট্রাঙ্ক রোডে প্রবেশের পথ থেকে আলেখারচর, ময়নামতি ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), আলেখারচর ঔষধ মার্কেট, দূর্গাপুর, দিঘীরপাড়, বাস মালিক সমিতি কার্যালয়ের সামনের অংশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সামনের অংশ, ভোলানগর, নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনের অংশে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও বড় বড়খানা-খন্দক, কোথাও উচু-নীচু কোথাও বা দেবে গেছে সড়কের অংশ বিশেষ। এতে উল্টে যাচ্ছে ছোট গাড়িগুলো। কখনোবা হচ্ছে বিকল। মাঝারি কিংবা বড় বাসগুলোও চলছে চরম ঝুঁকি নিয়ে হেলে দুলে। মাঝে মাঝে পাথরের সড়কটিতে ইটের ব্যবহার করে সংস্কার কোনভাবেই যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পারছে না। এক, দুইদিন সময়ে আবারো সংস্কার করা স্থানের ইট-বিটুমিন উঠে যাচ্ছে,সৃষ্ট হচ্ছে খানা-খন্দক। স্থানীয় শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে নিয়মিত বিভিন্ন গন্তব্যে চলাচলরত এশিয়া, রয়েল এসি, পাপিয়া, সততা, একতা, সোনালী, ফারজানা, ফারহানা, সুগন্ধাসহ একাধিক পরিবহনের বাস চালক কোন মন্তব্য করতে রাজী না হয়ে বলেন, আপনি যা দেখছেন,আমরাও সেটা দেখছি। তারা আরো বলেন, বর্ষা মৌসুমের আগে থেকেই এই সড়কটি ব্যবহারের অনুপযোগী। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে সংস্কার করে অর্থের অপচয় করা হচ্ছে। যানবাহন চালক বা যাত্রীরা কোন সেবা পাচ্ছে না। মোটকথা সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির সংস্কার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন। আমরা চেষ্টা করছি সংস্কার করার জন্য,বৃষ্টি বাদলের জন্য কাজ করা যাচ্ছে না।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...

নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...

কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...

ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...

তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে    প্রস্তুতিমূলক সভা
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...

চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে  ৫ সদস্যের কমিটি গঠন
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
➤ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
➤ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
➤ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
➤ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
➤ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার
➤ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান
➤ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir