প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:39 AM
সৈয়দ আহমেদ বাকের ছিলেন প্রগতিশীল রাজনৈতিক ধারার উজ্জ্বল নক্ষত্র
নিজস্ব প্রতিবেদক
৭০ দশকে বৃহত্তর কুমিল্লার তুখোড় ছাত্র নেতা পরবর্তীতে জন নেতা সৈয়দ আহমেদ বাকের ২০০১ সালে ২২ শে অক্টোবর মৃত্যু কে আলিঙ্গন করেছেন। কুমিল্লার রাজনীতি,শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সব ক্ষেত্রে যার বিচরণ ছিল। বহুমুখী প্রতিভার এবং বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন সৈয়দ আহমেদ বাকের। বীরমুক্তিযোদ্ধা ঊপাধ্যক্ষ সৈয়দ আহমেদ বাকের ভাই এর মৃত্যু বার্ষিকী আজ। বিনম্র শ্রদ্ধা। একজন প্রগতিশীল মুক্তচিন্তার মানুষ ছিলেন। আজীবন একজন সৎ, মেধাবী, নীতিবান, অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন।
১৯৭৩-৭৪ সালে তিনি ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি ছিলেন, তার আগে ৬৯ ও ৭৩ সালে কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র ছাত্রী সংসদে ভিপি পদে নির্বাচন করেছিলেন। ১৯৮৯-৯৫ পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি ছিলেন।
ছাত্র ইউনিয়ন ও সিপিবি ও সমসাময়িক অন্যান্য রাজনৈতিক দলের কাছে আদর্শ সংগঠক এবং একজন জননেতা ছিলেন। অনেক কিছু দেবার ছিল, অল্পসময়ে চিরবিদায় নিয়েছেন। আমরা তার শুভাকাঙ্ক্ষী হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রাজনীতিতে ওনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
গতকাল ২২ অক্টোবর এই প্রথিতযশা মানুষটির মৃত্যু বার্ষিকী উপলক্ষে, সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়, যুব ইউনিয়ন কার্যালয়ে, সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ৮০ দশকের ছাত্র ও যুব নেতা, সফল সংগঠক বিএনপি নেতা, সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মো সেলিম, পরিচালনা করেন ছাত্র ইউনিয়ন এর সাবেক সভাপতি বিপ্লব মজুমদার।
স্মরন সভায় ভার্চুয়ালী যোগ দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাবেক সভাপতি, সচেতন রাজনৈতিক ফোরাম এর সমন্বয়ক শেখ আবদুল মান্নান, বক্তব্য ন্যাপ এর সভাপতি বশির আহমেদ, উদীচী কুমিল্লা জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি শামসুল আলম মোহন, সাবেক জাসদ নেতা অধ্যাপক রূহুল আমিন বকুল, সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি জিয়াউল কবীর খোকন যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি সুশান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক জোনায়েদ রায়হান, শিক্ষক নেতা শান্তি ভূষন দেবনাথ প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...