প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2025, 8:40 AM
মুরাদনগরে অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি একমাত্র ছেলে, বাকরুদ্ধ বাবা-মা
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লা মুরাদনগরের দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দি গ্রামের মোল্লা বাড়ির মোহাম্মদ হাসানের একমাত্র ছেলে রাকিবুল হাসান (১৫) গত ১৫ ই অক্টোবর বুধবার সকালে প্রতিদিনের ন্যায় ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ক্লাশ করতে গিয়ে আর ফেরেনি।
বাবা মা এবং বৃদ্ধ দাদি এদিক সেদিক ও আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সন্তান নিখোঁজে দিক বিদিক ছুটতে থাকেন বাবা মা। এরই মাঝে পরদিন রাতে ০১৩৪৪৮৩৫৪০০ নাম্বার থেকে কল আসে। কলে নিখোঁজ রাকিবুলের কান্নার কণ্ঠ 'বাবা আমাকে বাঁচাও', আমাকে মারধর করছে। কল দেওয়া ব্যাক্তি রাকিবুলের বাবাকে বলেন বিকাশে ১২০০০ টাকা পাঠালে রাকিবুলকে ঘোড়াশাল স্কুল মাঠে রাত ২ টার দিকে দিয়ে যাবেন। রাকিবুলের পিতা হাসান বিকাশে থাকা ৪ হাজার টাকা পাঠায়। পরে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মুরাদনগর থানা, কুমিল্লা পুলিশ সুপার, র্যাব-১১ কুমিল্লা বরাবর অপহৃত শিশু রাকিবুল হাসানকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করলেও এ পর্যন্ত রাকিবুল হাসান উদ্ধার হয়নি।
একমাত্র ছেলে এক সপ্তাহ যাবত অপহৃত। কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন রাকিবুলের মা। বাকরুদ্ধ বাবা সারাক্ষণ কাদেন। দাদীর কান্নায় ভারী হয়ে উঠছে দড়িকান্দি গ্রাম। এ বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান জানান- কল করা নাম্বারটি বারবার লোকেশন চেন্জ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই উদ্ধার হবে। কুমিল্লা ডিবি পুলিশের ওসি আব্দুল্লাহ বলেন, তারা অভিযোগ করেছে। মামলার আইওকে জিজ্ঞেস করে জানাতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...